গণপরিবহণে জিপিএস সংযোজন বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি

১৬ জুন ২০২৬, ০৩:০৯ PM , আপডেট: ১৬ জুন ২০২৬, ০৩:১৬ PM
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে © সংগৃহীত

দেশের সড়ক পরিবহন ব্যবস্থাপনায় নজরদারি ও নিরাপত্তা জোরদার করতে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। আগামী ১ আগস্ট থেকে দেশের সকল প্রকার গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে এই আদেশ দেওয়া হয়েছে। দেশের প্রতিটি গণপরিবহনে জিপিএস সংযুক্ত করতে হবে। শুধু সংযুক্ত করলেই হবে না, যানবাহন পরিচালনার সময় জিপিএস ডিভাইস বাধ্যতামূলকভাবে সচল রাখতে হবে।

এ ছাড়া গণপরিবহনের ফিটনেস সনদ ইস্যু ও নবায়নের সময় জিপিএস সংযুক্তির বিষয়টি নিশ্চিত করতে হবে। সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী নির্ধারিত অন্যান্য পরীক্ষার পাশাপাশি জিপিএস স্থাপন করা হয়েছে কি না, তা যাচাই করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করবে।

আরও পড়ুন : বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে টিনের বেড়া

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় গণবিজ্ঞপ্তি জারি করবে বিআরটিএ। সরকারের এই নির্দেশনা আগামী ১ আগস্ট ২০২৬ থেকে কার্যকর হবে।সংশ্লিষ্টরা মনে করছেন, গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক হলে যানবাহনের অবস্থান, গতি ও চলাচল পর্যবেক্ষণ সহজ হবে। পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধ, আইন প্রয়োগ এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঢাবির মেয়েদের হলে প্রবেশের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ আগস্ট ২০২৬
আপনি কি ভিসি-প্রোভিসির চেয়েও বড়?—কর্মীকে সিট না দেওয়ায় প্…
  • ৩১ আগস্ট ২০২৬
বাবা স্বপ্ন দেখতেন বিসিএস ক্যাডার হবো, এখন অনেক বিসিএস ক্যা…
  • ৩১ আগস্ট ২০২৬
গবেষণায় বিশেষ অবদানের জন্য স্টেট ইউনিভার্সিটির ১৭ শিক্ষককে …
  • ৩১ আগস্ট ২০২৬
কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত
  • ৩১ আগস্ট ২০২৬
মেসির অবসরের পর যা বলল আর্জেন্টিনা ফুটবল
  • ৩১ আগস্ট ২০২৬