চাঁদাবাজিকে ‘সমঝোতা’ আখ্যা, সেতুমন্ত্রীর বক্তব্য নিয়ে যা বলছে টিআইবি

০৭ জুন ২০২৬, ০৮:১৪ PM
টিআইবি লোগো

টিআইবি লোগো © সংগৃহীত

পরিবহন খাতে চাঁদাবাজির ঘটনায় চাঁদাবাজিকে ‘সমঝোতা’ হিসেবে উল্লেখ করায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর মন্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছিল। এ ঘটনার বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সুস্পষ্ট অবস্থান গ্রহণে সরকার ব্যর্থ হয়েছেন বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

রবিবার (৭ জুন) সকালে ধানমন্ডিতে টিআইবি’র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে টিআইবির প্রতিবেদন ও পর্যবেক্ষণে এ তথ্য তুলে ধরা হয়েছে।  

বিভিন্ন খাত ভিত্তিক তুলে ধরা তাদের পর্যবেক্ষণ থেকে জানা যায়, বাস কোম্পানির নিয়ন্ত্রণ ও পরিবহন সমিতির নেতৃত্বে পরিবর্তন এসেছে। আওয়ামী লীগ-সংশ্লিষ্টদের পরিবর্তে বিএনপি-সংশ্লিষ্টদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে।

পরিবহন খাতে চাঁদাবাজি অব্যাহত রয়েছে বলে উঠে এসেছে তাদের পর্যবেক্ষণে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী চাঁদাবাজিকে ‘সমঝোতা’ হিসেবে উল্লেখ করায় বিতর্ক সৃষ্টি হয়। সে ঘটনায় সরকারের উচ্চ পর্যায়ে সুস্পষ্ট অবস্থান গ্রহণে ব্যর্থতা রয়েছে বলে জানান তারা।

সংবাদ সম্মেলনে প্রতিবেদনের সার্বিক পর্যবেক্ষণ তুলে ধরেন টিআইবির পরিচালক ড. ইফতেখারুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন টিআইবি’র গবেষক জুলকারনাইন, অধ্যাপক সুমাইয়া খায়ের, মুহাম্মদ বদিউজ্জামান, রাজিয়া সুলতানা ও শহীদুল ইসলাম প্রমুখ।

সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬