নিখোঁজের তিন দিন পর পুকুরে মিলল যুবকের মরদেহ

২০ জুন ২০২৬, ১২:০৮ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর  মিন্টু চন্দ্র মোহন্ত নামে এক যুবকের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত মিন্টু চন্দ্র মোহন্ত (৪০) উপজেলার কামারদহ ইউনিয়নের লালবাগ গ্রামের বাসিন্দা। শুক্রবার (১৯ জুন) রাত প্রায় ৮টায় গ্রামের একটি সরকারি খাস পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

মিন্টু চন্দ্র মোহন্ত গত বুধবার গভীর রাতে পরিবারের অজান্তে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর আর তিনি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়ি থেকে শুরু করে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। প্রতিটি মুহূর্ত কেটেছে উৎকণ্ঠা আর অপেক্ষায়। কিন্তু সেই অপেক্ষার অবসান ঘটে শুক্রবার সন্ধ্যায়, যখন স্থানীয় কয়েকজন গ্রামের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর গ্রামবাসীরা ওই পুকুরে মরদেহ ভাসতে দেখে তাৎক্ষণিকভাবে গোবিন্দগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। সেখানে গিয়ে স্বজনরা মরদেহটি মিন্টু চন্দ্র মোহন্তের বলে শনাক্ত করেন।

নিহতের স্ত্রী অনিতা রানী মোহন্ত জানান, ‘মিন্টু দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তিনি অতিরিক্ত মদ্যপানের কারণে ভারসাম্য হারিয়ে পুকুরে পড়ে গিয়ে মারা যেতে পারেন বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা।’

নিহতের ছোট ভাই গৌতম কুমার মোহন্ত বলেন, ‘তিন দিন ধরে ভাইয়ের কোনো খোঁজ পাচ্ছিলেন না তারা। সন্ধ্যায় পুকুরে লাশ ভাসার খবর শুনে গিয়ে দেখেন সেটি তার বড় ভাই।’

গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) স্বপন কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে আগামীকাল শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9