চট্টগ্রামে পাহাড় ও সাগর উপকূল থেকে ২ মরদেহ উদ্ধার

১৬ জুন ২০২৬, ০৩:১০ PM , আপডেট: ১৬ জুন ২০২৬, ০৩:১৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ডে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। পাহাড়ের চূড়া থেকে অজ্ঞাত এক বৃদ্ধ (৮০) ও সাগর থেকে ভেসে তীরে আসা আরেক অজ্ঞাত মরদেহ (৪৫) উদ্ধার করেছে মিরসরাই থানা এবং কুমিরা নৌ পুলিশ। সোমবার (১৫ জুন) রাত ৯টার দিকে মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট এলাকা ও সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি বাংলাবাজারে এসব ঘটনা ঘটেছে।

‎নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৭টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় সমুদ্র উপকূলে স্থানীয়রা ‎অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে নৌ পুলিশকে খবর দেয়। পরে নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তার পরনে ছিল কালো রঙ্গের একটি টি-শার্ট ও মেরুন রঙের একটি ট্রাউজার। উদ্ধার হওয়া মরদেহ বেশ কয়েকদিন আগের হওয়াতে শরীরে পচন ধরেছে এবং ফুলে যায়।

‎কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির এস আই আব্দুল ওয়াহেদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি আনুমানিক ৭/৮ দিন আগের। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।’

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ‘উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের পাহাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে রাতে আমি টিম নিয়ে গিয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসি। সেখানে উলঙ্গ অবস্থায় মরদেহ ছিল আনুমানিক ৮০ বছর বয়সী বৃদ্ধের। প্রাথমিকভাবে মানসিক ভারসাম্যহীন মনে হচ্ছে। সুরতহালে শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেকে নেওয়া হয়েছে।’

ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় একযোগে ৪০ কারখানায় অভিযান, বাংলাদেশিসহ আটক ১১৯৬
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানো বিএনপি সরকারের নির্লজ্জ দলীয়করণের অশুভ …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৯ সেপ্টেম্বর পর্য…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডেন্টিস্ট পরিচয়ে রোগীর চোয়াল ভেঙে দেওয়া কর্মচারীকে অব্যাহত…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সুন্দরগঞ্জে চরে পশু পালন: বিপদে খামারি, মিলছে না চিকিৎসা-ভ্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9