ময়মনসিংহে ব্যাংক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫ জুন ২০২৬, ০৯:১১ PM
শরিফুল ইসলাম

শরিফুল ইসলাম © সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরে শরিফুল ইসলাম (২৪) নামের ন্যাশনাল ব্যাংক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) বেলা ১১টার দিকে পৌর শহরের শিলাসী মাজার বাড়ি এলাকায় কক্ষের ভেতর তার মরদেহ ঝুলতে দেখেন বাসার মালিক।

নিহত শরিফুল ইসলাম গফরগাঁও ন্যাশনাল ব্যাংকের পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। তিনি ফুলবাড়ীয়া উপজেলার  দক্ষিণ আন্ধারিয়া গ্রামের আবু রায়হানের ছেলে।

পুলিশ ও এলাকানাসী জানান, শরিফুল পৌর শহরের শিলাসী মাজার বাড়ি এলাকায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মজিবর রহমানের পাঁচতলা ভবনের ছাদের একটি কক্ষে প্রায় দুই বছর ধরে ভাড়া থাকতেন। সোমবার (১৫ জুন) সকাল ১১টা পর্যন্ত তিনি কর্মস্থলে না যাওয়ায় ন্যাশনাল ব্যাংক থেকে বাসার মালিক মজিবর রহমানের কাছে ফোন করে তার খোঁজ নেওয়া হয়। পরে মজিবর রহমান ছাদে গিয়ে শরিফুলের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা খোলার চেষ্টা করলে ভেতরে শরিফুলকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন। পরে বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষ ও গফরগাঁও থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রবিবার দিবাগত রাতের কোনো এক সময় শরিফুল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

গফরগাঁও ন্যাশনাল ব্যাংকের সহকারী ব্যবস্থাপক রেদওয়ান হাসান বলেন, শরিফুল কোনো এক মেয়ের সঙ্গে ফোনে কথা বলতেন। ধারণা করা হচ্ছে, মান-অভিমানের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে সঠিক তদন্তের পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আতিকুর রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় একযোগে ৪০ কারখানায় অভিযান, বাংলাদেশিসহ আটক ১১৯৬
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানো বিএনপি সরকারের নির্লজ্জ দলীয়করণের অশুভ …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৯ সেপ্টেম্বর পর্য…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডেন্টিস্ট পরিচয়ে রোগীর চোয়াল ভেঙে দেওয়া কর্মচারীকে অব্যাহত…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সুন্দরগঞ্জে চরে পশু পালন: বিপদে খামারি, মিলছে না চিকিৎসা-ভ্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9