হাইতির বিপক্ষে ব্রাজিলের একাদশে দুই পরিবর্তন

২০ জুন ২০২৬, ০৫:৪৭ AM , আপডেট: ২০ জুন ২০২৬, ০৬:১০ AM
ব্রাজিল দল

ব্রাজিল দল © সংগৃহীত

মরক্কোর বিপক্ষে হতাশাজনক ১-১ গোলে ড্রয়ের পর ফিফা বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। এই ম্যাচে জয় তুলে নেওয়ার লক্ষ্য নিয়ে শুরুর একাদশে দুটি পরিবর্তন এনেছেন কোচ কালো আনচেলত্তি। এই ম্যাচে ৪-২-৩-১ ছকে একাদশ সাজিয়েছেন তিনি।

মরক্কো ম্যাচে খেলা ইবানেজ ও থিয়াগোকে এবার শুরুর একাদশে রাখা হয়নি। তাদের জায়গায় দানিলো ও ম্যাথিউস কুনহা সুযোগ পেয়েছেন, আগের ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তারা।

এদিকে মরক্কোর বিপক্ষে মিডফিল্ডে প্রত্যাশিত প্রভাব ফেলতে না পারায় সমালোচনার মুখে পড়েছিলেন ক্যাসেমিরো ও লুকাস পাকেতা। তাদের দুর্বল পারফরম্যান্সের সুযোগ নিয়ে মরক্কোর তরুণ মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দি ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে সমালোচনা সত্ত্বেও হাইতির বিপক্ষে অভিজ্ঞ এই দুই মিডফিল্ডারের ওপরই আস্থা রেখেছেন আনচেলত্তি।

অন্যদিকে, তরুণ ফরোয়ার্ড এন্ড্রিককে নিয়ে আলোচনার কমতি না থাকলেও, হাইতির বিপক্ষে ম্যাচের শুরুর একাদশে জায়গা হয়নি তার। ফিলাডেলফিয়ার স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।

অন্যদিকে ব্রাজিলের বিপক্ষে রক্ষণাত্মক কৌশল বেছে নিয়েছে হাইতি। ব্রাজিলের শক্তিশালী আক্রমণভাগের কথা মাথায় রেখে দলকে ৫-৪-১ ফরমেশনে সাজিয়েছেন হাইতির কোচ সেবাস্তিয়ান মিগনে। এ ছাড়া শুরুর একাদশে একটি পরিবর্তনও এনেছেন তিনি। রক্ষণভাগকে ঢেলে সাজাতে ফরোয়ার্ড উইসন ইসডরকে বেঞ্চে রেখেছেন এই কোচ।

অতীতের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসও ব্রাজিলের একচ্ছত্র আধিপত্যের কথাই বলছে। এর আগে দুই দলের তিনবারের দেখায় প্রতিবারই শেষ হাসি হেসেছে ব্রাজিল। সবশেষ ২০১৬ সালের কোপা আমেরিকায় হাইতিকে ৭-১ গোলে উড়িয়ে দেয় ব্রাজিল।

ব্রাজিলের একাদশ
আলিসন (গোলরক্ষক), দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালাইস, দগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারাইস ও লুকাস পাকেতা, রাফিনিয়া, মাতেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

দেশের ৩০ শতাংশ শিক্ষার্থী জীবনভর ‘কঠিন সিদ্ধান্ত’ নেওয়ার কথ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘ব্রো’ ডাকা নিয়ে সংঘর্ষে জড়ালেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যাল…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
যশোরের অভয়নগরে মাদক বিক্রিতে বাধা, ছাত্রদল নেতা ছুরিকাহত
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
অসহযোগিতার পরও ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশের তারিখ জানাল বোর্ড
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দিল্লিতে মণিপুরী সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9