বিশ্বকাপের দ্রুততম গোলে স্কটল্যান্ডকে হারাল মরক্কো

২০ জুন ২০২৬, ০৬:১৮ AM , আপডেট: ২০ জুন ২০২৬, ০৯:২৮ AM
মরক্কো দল

মরক্কো দল © সংগৃহীত

ফিফা বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে মরক্কো। গ্রুপ পর্বের লড়াইয়ে স্কটল্যান্ডকে ১–০ গোলে হারায় উত্তর আফ্রিকার দলটি।

ম্যাচের একমাত্র গোলটি শুরুর মাত্র ৭১ সেকেন্ডে এসেছে। স্কটল্যান্ডের গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে পরাস্ত করে দুর্দান্ত এক শটে জালে বল জড়ান ইসমায়েল সাইবারি। তার এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

বিশ্বকাপের চলতি আসরে সাইবারির দ্বিতীয় গোল এটি। এর আগে, ব্রাজিলের বিপক্ষে ১–১ গোলে ড্রয়ের ম্যাচেও মরক্কোর হয়ে গোল করেছিলেন এই মিডফিল্ডার।

এই গোলের মাধ্যমে আরেকটি অনন্য কীর্তিও গড়েন সাইবারি। আফ্রিকার দ্বিতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেই গোল করার নজির স্থাপন করেছেন তিনি। এর আগে, ২০১৮ রাশিয়া বিশ্বকাপে মিশরের মোহাম্মদ সালাহ প্রথম আফ্রিকান খেলোয়াড় হিসেবে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে গোল করেছিলেন।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে মরক্কো। স্কটল্যান্ডের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে একের পর এক আক্রমণ চালায় তারা। ৩০তম মিনিটে ডি-বক্সের ভেতরে সুযোগ পেয়েছিলেন নিল এল আইনাউই, তবে তার শটটি ক্রসবারের অনেক ওপর দিয়ে চলে যায়।

৩৬তম মিনিটে ইসমাইল সাইবারির পাস থেকে বাম পাশে একেবারে ফাঁকায় বল পান বিলাল এল খানুস। গোলের দারুণ সুযোগ পেলেও তিনি লক্ষ্যভ্রষ্ট শট নেন। প্রথমার্ধে আর কোনো গোল না হলেও একমাত্র গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মরক্কো।

দ্বিতীয়ার্ধে স্কটল্যান্ড কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও মরক্কোর সংগঠিত রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত সাইবারির দ্রুততম গোলে পাওয়া লিড ধরে রেখেই ৩ পয়েন্ট নিশ্চিত করে মরক্কো, আর নকআউট পর্বের দৌড়ে শক্ত অবস্থান ধরে রাখে তারা।

পুরো ম্যাচেই বল দখলে আধিপত্য ছিল মরক্কোর। ফিফা র‍্যাঙ্কিংয়ের ৭ নম্বরে থাকা দলটি ৫৯ শতাংশ সময় বল নিয়ন্ত্রণে রাখে। ম্যাচজুড়ে ১২টি শট নেয় তারা, এর মধ্যে মাত্র ২টি ছিল লক্ষ্যে। অন্যদিকে র‍্যাঙ্কিংয়ের ৪২ নম্বরে থাকা স্কটল্যান্ড ৩৯ শতাংশ বল দখলে রেখে ৬টি শট নেয়, তবে এর একটিও লক্ষ্যে রাখতে পারেনি।

উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (২৫ জুন) ভোর ৪টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে হাইতির মুখোমুখি হবে মরক্কো, আর স্কটল্যান্ডের প্রতিপক্ষ ব্রাজিল। 

দেশের ৩০ শতাংশ শিক্ষার্থী জীবনভর ‘কঠিন সিদ্ধান্ত’ নেওয়ার কথ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘ব্রো’ ডাকা নিয়ে সংঘর্ষে জড়ালেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যাল…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
যশোরের অভয়নগরে মাদক বিক্রিতে বাধা, ছাত্রদল নেতা ছুরিকাহত
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
অসহযোগিতার পরও ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশের তারিখ জানাল বোর্ড
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দিল্লিতে মণিপুরী সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9