ভ্যাট ফোরামের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করল এডাস্ট

১৯ জুন ২০২৬, ১১:৩৭ PM
এসডিআই এবং বাংলাদেশ ভ্যাট প্রফেশনালস ফোরাম (ভ্যাট ফোরাম)-এর মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত

এসডিআই এবং বাংলাদেশ ভ্যাট প্রফেশনালস ফোরাম (ভ্যাট ফোরাম)-এর মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত © সংগৃহীত

দক্ষ মানবসম্পদ উন্নয়ন, পেশাগত প্রশিক্ষণ এবং ভ্যাট-সংক্রান্ত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কিলস ডেভেলপমেন্ট ইন্সটিটিউট (এসডিআই) এবং বাংলাদেশ ভ্যাট প্রফেশনালস ফোরাম (ভ্যাট ফোরাম)-এর মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

আজ শুক্রবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এক আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব এম শামসুল আলম লিটন। এছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য-সচিব জনাব মো: কামরুজ্জামান লিটু, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার মো: আব্দুল কাইউম সরদার, এগ্রিবিজনেস বিভাগের চেয়ারম্যান ড. মোশাররফ হোসেন এবং বাংলাদেশ ভ্যাট প্রফেশনালস ফোরামের চেয়ারম্যান ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সাবেক সদস্য ড. আব্দুর রউফ।

সমঝোতা স্মারকে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এসডিআই-এর পক্ষে চিফ অপারেটিং অফিসার শোয়েব সাজ্জাদ খান এবং বাংলাদেশ ভ্যাট প্রফেশনালস ফোরামের পক্ষে সেক্রেটারি গোবিন্দ চন্দ্র বিশ্বাস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এ সময় ভ্যাট ফোরামের পক্ষ থেকে ওমর ফারুক, হাবিবুর রহমান, রোকসানা আখতার এবং আকতারুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্মারকের আওতায় ভবিষ্যতে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে বিভিন্ন পেশাভিত্তিক ও দক্ষতা উন্নয়নমূলক শর্ট কোর্স, ব্যবহারিক প্রশিক্ষণ কর্মসূচি, সেমিনার, কর্মশালা এবং পেশাদার সার্টিফিকেশন প্রোগ্রাম পরিচালনা করবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, চাকরিপ্রার্থী, নতুন উদ্যোক্তা ও কর্মরত পেশাজীবীরা ভ্যাট, ট্যাক্সেশন এবং কর্পোরেট আইন সংশ্লিষ্ট বিষয়ে বাস্তবমুখী জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে বক্তারা দেশের প্রচলিত শিক্ষা প্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে যুগোপযোগী ও দক্ষ মানবসম্পদ তৈরির গুরুত্ব তুলে ধরেন। এই যৌথ উদ্যোগ দেশের সামগ্রিক কর্মসংস্থান সৃষ্টি এবং পেশাজীবীদের সক্ষমতা উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকেরা নতুন পে স্কেলে বেতন পাবেন কবে, কী বলছে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের সংবাদ সম্মেলনের ডাক
  • ১৫ অক্টোবর ২০২৬
পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে অন্তত ১৭ শিশুর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬