হত্যার পর ঝুলিয়ে রাখা হয় লাশ, বিচার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

১৯ জুন ২০২৬, ১০:৪৬ PM
সড়ক অবরোধ কর্মসূচি পালন

সড়ক অবরোধ কর্মসূচি পালন © টিডিসি ফটো

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসান হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছে শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী শোকর‌্যালি, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে।

সকাল থেকে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে রামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। তাদের বহন করা ব্যানারগুলোতে লেখা ছিল— ‘মেহেদী হত্যার বিচার চাই’, ‘শিক্ষকের হাতে ছাত্র খুন কেন? জবাব চাই’, ‘খুনিদের ফাঁসি চাই’ ইত্যাদি।

পরে রামগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে একটি বিশাল শোকর‌্যালি ও বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রামগঞ্জ চৌরাস্তা মোড়ে এসে সমবেত হয়। এ সময় শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিলে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হওয়ার কথা থাকলেও শিক্ষক ও সিনিয়র শিক্ষার্থীদের নির্যাতনের শিকার হয়ে মেহেদী হাসানকে প্রাণ হারাতে হয়েছে। তারা এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেন।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে কয়েকজন শিক্ষার্থী বলেন, “আমরা আমাদের সহপাঠী মেহেদী হত্যার দ্রুত ও নিরপেক্ষ বিচার চাই। এ ঘটনায় জড়িত শিক্ষক ও সিনিয়র শিক্ষার্থীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে ভবিষ্যতে আর কোনো শিক্ষার্থী এ ধরনের নির্মম ঘটনার শিকার না হয়। 

উল্লেখ্য, গত মঙ্গলবার উপজেলার ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। নিহতের পরিবারের অভিযোগ, তাকে মারধরের ফলে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিচার দাবিতে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

নিখোঁজের এক দিন পর শিক্ষার্থীর মরদেহ মিলল খালে
  • ১৯ আগস্ট ২০২৬
পৃথিবীতে সব কিছুতে অভিযোগ আছে, আর যদি ছেড়ে দেন পৃথিবী সুন্দর
  • ১৯ আগস্ট ২০২৬
কলকাতার আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ প্রাণ হারালেন বাংলাদেশ…
  • ১৯ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ব্র্যাক ইউনিভার্সিটিতে, আবেদন ১০ সেপ্টে…
  • ১৯ আগস্ট ২০২৬
‘কাজ না করে ফিরে কেন এসেছো’ বলায় স্ত্রীকে কুপিয়ে হত্যা
  • ১৯ আগস্ট ২০২৬
রাসুলুল্লাহ (স.) কেন সোমবারে রোজা রাখতেন?
  • ১৯ আগস্ট ২০২৬