‘প্রেমিকার’ বাড়ির সামনে গিয়ে আত্মহত্যা কিশোরের

১৯ জুন ২০২০, ১০:৫৩ AM

© প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রেমে ব্যর্থ হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ইব্রাহীম নামে এক কিশোর। উপজেলার মোগরাপাড়া কামারগাঁও গ্রামে গিয়ে ওই কিশোর আাত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার বিশেষ খানা গ্রামের হাজি খোকন মিয়ার ছেলে ইব্রাহীম সেখানকার কামারগাঁও গ্রামের এক কিশোরীর সঙ্গে প্রেম করার জন্য দীর্ঘদিন যাবত চেষ্টায় ব্যর্থ হয়। একপর্যায়ে বুধবার সন্ধায় ওই কিশোরীর বাড়ির কাছাকাছি নির্জন জায়গায় গাছে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে সে।

খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। ইব্রাহীম স্থানীয় মোগরাপাড়া সরকারি এইচ জিজি এস স্মৃতি বিদ্যায়ন থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় পাস করেছে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শরিফ হোসেন বলেন, ওই কিশোর আত্মহত্যা করেছে কী কারণে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে তুরস্কের প্রতিনিধিদলের সাক্ষাৎ
  • ২০ এপ্রিল ২০২৬
‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে ‘মিথ্যা বয়ান’ থেকে বের করে বাস্তবভি…
  • ২০ এপ্রিল ২০২৬
সংসদে নিরাপত্তার আকুতি জানালেন এমপি হান্নান মাসউদ
  • ২০ এপ্রিল ২০২৬
আবাসন সমস্যা সমাধানের দাবিতে রেজিস্ট্রার ভবন ঘেরাও করল ডাকসু
  • ২০ এপ্রিল ২০২৬
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ওএমআর মূল্যায়ন করছে বুয়েট, ফল বুধব…
  • ২০ এপ্রিল ২০২৬