হাসপাতালে যৌন হয়রানির শিকার করোনা আক্রান্ত নারী

১৬ জুন ২০২০, ০৯:৫৬ AM

© ফাইল ফটো

মহামারি করোনা পরিস্থিতির মধ্য দিয়ে এবার করোনা হাসপাতালেই ঘটলো এক অনাকাঙিক্ষত ঘটনা। হাসপাতালের ওয়ার্ডবয়ের হাতেই করোনা আক্রান্ত এক নারী যৌন হয়রানির শিকার হয়েছেন। বিষয়টি জানাজানি হবার পর হাসপাতাল কর্তৃপক্ষ ওয়ার্ডবয় নজরুলকে অব্যাহতি দিয়েছে।

এদিকে বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতির মধ্যে রয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ ও ভর্তি রোগীরা।

জানা যায়, গত ৬ জুন করোনায় আক্রান্ত হয়ে ওই গৃহবধূ করোনা হাসপাতালে ভর্তি হন। ভর্তির পর থেকেই নজরুল ইসলাম তাকে নানাভাবে উত্যক্ত করতে থাকে। রাতের বেলায় নানা অজুহাতে শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করার চেষ্টা করে। এছাড়া গভীর রাতে মহিলা ওয়ার্ডে এসে অন্য নারীদের ব্লাড প্রেসার মাপা বা অক্সিজেন দেয়ার অজুহাতে তাদের স্পর্শকাতর জায়গায় হাত দেয়ার চেষ্টা করতো।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সী মো. রেজা সেকেন্দার জানান, ওই রোগীকে (গৃহবধূ) সোমবার ছাড়পত্র দিয়ে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে। রোগীর স্বজনদের কাছ থেকে মৌখিক অভিযোগ পেয়ে ওই ওয়ার্ডবয়কে চাকরি থেকে অব্যাহিত দেয়া হয়েছে। তবে রোগী বা তার স্বজনরা লিখিত কোনো অভিযোগ দেয়নি। ভবিষ্যতে যাতে আর কখনও এ ধরনের ঘটনা না ঘটে সে জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে ভুক্তভুগী গৃহবধূ জানান, ভর্তির পরদিন থেকে নজরুল নামে এক ওয়ার্ড বয় আমার কাছে কারণে-অকারণে এসে ‘উপকার’ করতে চাইতো। তাকে গুরত্ব না দিলে তখন নানা ধরনের কথা বলতো। ১৩ তারিখে রাত ২টার দিকে সে আমাকে ডাকে এবং শ্লীলতাহানি করে। সাথে সাথে আমি সবাইকে জানাই।

 

জুলাই গণঅভ্যূত্থান ‍নিয়ে বার্তা দিলেন মাহফুজ আলম
  • ০২ এপ্রিল ২০২৬
নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬