ক্রিকেট খেলা নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

১৫ জুন ২০২০, ১০:৪২ AM

© সংগৃহীত

পাবনার চাটমোহরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধে এক ছাত্রলীগ নেতা খুন হয়েছেন। প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে হাবিবুর রহমান হাবিব (২৫) নামে ওই নেতার প্রাণ গেছে বলে জানা গেছে। রোববার (১৪ জুন) রাতে উপজেলার হান্ডিয়াল মধ্যপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাবিব সেখানকার হান্ডিয়াল নিকেরীপাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। তিনি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

স্থানীয়রা জানিয়েছে, হাবিব কয়েকজন কর্মী নিয়ে রোববার রাতে হান্ডিয়াল বাজারে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন অজ্ঞাত যুবক তার ওপর অতর্কিত হামলা চালায় এবং এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান হাবিব।

এ ব্যাপারে চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন বলেন, ক্রিকেট খেলা নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে কারা জড়িত বা হত্যাকাণ্ডের কারণ কী, এখনই বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬