এক পা মাথার ওপর আরেক পা হাতে রেখে বর্বর নির্যাতন (ভিডিও)

১১ জুন ২০২০, ০৯:৩০ AM

© সংগৃহীত

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে পুলিশ যেভাবে মেরেছিল, অনেকটা একইভাবে লালমনিরহাটে মমিনুল ইসলামের কাহিনিও কোথায় যেন ফ্লয়েডের সঙ্গে মিলে যায়। অটো থেকে দুই লিটার তেল চুরির দায়ে ১৮ বছর বয়সী এই তরুণ গত মঙ্গলবার সকালে লালমনিরহাটের এক প্রভাবশালী ব্যক্তির বেধড়ক মারধর ও মুখে পা দিয়ে চেপে নির্যাতন করে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ তৎপর হয়। গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে পুলিশ অভিযুক্ত লালমনিরহাট জেলা ট্রাক মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী আশরাফ আলীকে আটক করে।

এদিকে আটক আশরাফ আলী লালের দেওয়া তথ্যের ভিত্তিতে নির্যাতনের শিকার মমিনুল ইসলাম নামের ওই তরুণকে লালমনিরহাট সদর উপজেলার চাঁদনীবাজার আবাসন থেকে উদ্ধার করা হয়।

ভাইরাল হওয়া দুই মিনিট ৪৩ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা গেছে, ব্যবসায়ী আশরাফ আলী লালসহ আরো দুই তিনজন কিশোরটিকে বার বার মাটিতে ফেলে বেধড়ক মারধর এবং পা দিয়ে মুখ ও গলা চেপে ধরছেন। আত্মরক্ষায় ছেলেটি অনেকের পা জড়িয়ে আকুতি মিনতি জানালেও কেউ তাকে রক্ষা করতে এগিয়ে আসেননি।

পেশায় ব্যবসায়ী আশরাফ আলী জেলা ট্রাক মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক। মিশন মোড়ে তার মালিকানাধীন সীমান্ত শপিং কমপ্লেক্স এর নিচ তলায় মঙ্গলবার সকালের দিকে নির্যাতনের এ ঘটনা ঘটে বলে জানা গেছে। তার সার, কীটনাশক, ইটভাটা ও ট্রাকের ব্যবসা রয়েছে। তিনি কয়েক কোটি টাকার সম্পদের মালিক।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালের দিকে ভবনের নিচে থাকা একটি ইজিবাইক থেকে তেলের একটি জারিকেন চুরির অপরাধে ওই কিশোরকে আটক করে কয়েকজন। পরে তাকে ভবন মালিক আশরাফ আলী লালের হাতে তুলে দেওয়া হলে তিনিসহ কয়েকজন মধ্যযুগীয় কায়দায় কিশোরটিকে নির্যাতন শুরু করেন।

লালমনিরহাট সদর থানার এসআই মশিউর রহমান জানান, পুলিশ সুপারের নির্দেশে ওসি মাহফুজ আলমের নেতৃত্বে পুলিশ রাতেই প্রধান অভিযুক্ত ব্যক্তিকে আটক ও নির্যাতনের শিকার কিশোর মমিনুল ইসলামকে শনাক্ত করেন।

মমিনুল ইসলামের বরাত দিয়ে এসআই বলেন, কাজকর্ম না থাকায় অসুস্থ মায়ের খাবারের জন্য মিশন মোড়ে সীমান্ত কমপ্লেক্স এর নিচে একটি ইজিবাইক থেকে একটি তেলের জারকিন চুরি করার সময় হাতেনাতে ধরা পড়েন। ওই ঘটনায় তাকে অমানুষিক নির্যাতন করে লাল। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম জানান, অভুক্ত মায়ের খাবারের জন্য মমিনুল ইসলাম নামের এক কিশোরকে অমানসিক নির্যাতন করার অপরাধে প্রধান অভিযুক্ত ব্যক্তি আশরাফ আলী লালকে রাতেই আটক করা হয়েছে। অন্যদেরও আটক করার চেষ্টা চলছে। ওই ঘটনায় মামলা দায়েরর প্রক্রিয়া চলছে।

এদিকে লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা বলেন, ঘটনার সাথে যিনিই জড়িত থাকুক না কেন পরিচয় দেখে নয় তাকে তার অপরাধ বিবেচনা করে আইনের আওতায় আনা হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না। পুলিশের হাতে সম্পূর্ণ ভিডিওচিত্রটি আছে। ঘটনার সাথে জড়িতদের দেখে দেখে সবাইকে আটক করা হবে।

দায়িত্ব পুনর্বণ্টন: এক মন্ত্রীর দায়িত্ব কমল, প্রতিমন্ত্রীর …
  • ২৫ মার্চ ২০২৬
যাত্রীবাহী বাস নদীতে: ৪০ জনের মরদেহ পানির নিচে—ধারণা ফায়ার …
  • ২৫ মার্চ ২০২৬
ঢাবিতে জমে থাকা বৃৃষ্টির পানিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে কুকুরের মৃ…
  • ২৫ মার্চ ২০২৬
ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষ, কৃষকদল নেতা নিহত
  • ২৫ মার্চ ২০২৬
দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনায় ভাগ্নেসহ জাবি শিক্ষার্থী নিখোঁজ…
  • ২৫ মার্চ ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গণহত্যা দিবস’ পালিত
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence