২৬ বাংলাদেশিকে হত্যা, পাচারকারী দলের সদস্য গ্রেফতার

০১ জুন ২০২০, ১২:৪৯ PM

© সংগৃহীত

লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যায় জড়িত পাচারকারী চক্রের হোতাকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার কামাল হোসেন ওরফে হাজী কামালের (৫৫) পাসপোর্টও জব্দ করা হয়েছে। আজ সোমবার (১ জুন) র‌্যাব-৩ থেকে পাঠানো ক্ষুদে বার্তায় এসব তথ্য জানানো হয়।

তাকে গ্রেফতারের পর ওই চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথা জানিয়েছে র‌্যাব। এ বিষয়ে বিস্তারিত জানাতে নিজ কার্যালয়ে ব্রিফ করবে র‌্যাব-৩।

গত বৃহস্পতিবার (২৮ মে) লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে গুলি করে হত্যা করা হয়। লিবিয়ায় বাংলাদেশি দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর মিজদাহ-তে ২৬ জন বাংলাদেশিকে গুলি করে হত্যার তথ্য পাওয়া গেছে। প্রাণে বেঁচে যাওয়া এক বাংলাদেশির সঙ্গে যোগাযোগে করতে সক্ষম হয়েছে দূতাবাস।

তিনি বর্তমানে একজন লিবিয়ানের আশ্রয়ে আত্মগোপনে আছেন। তিনি জানান, ১৫ দিন আগে মরুভূমি পাড়ি দিয়ে মানবপাচারকারীরা তাদের লিবিয়ার ত্রিপোলীতে নিয়ে যায়। পথে তিনিসহ ৩৮ জন বাংলাদেশি দুষ্কৃতিকারীদের হাতে জিম্মি হন।

একপর্যায়ে অত্যাচার, নির্যাতন করার এক পর্যায়ে মূল অপহরণকারী লিবিয়ান ব্যক্তিকে হত্যা করে অপহৃত ব্যক্তিরা। এর জেরে অন্য দুষ্কৃতিকারীরা তাদের ওপর গুলিবর্ষণ করে। এতে ২৬ বাংলাদেশি নিহত হন। অবশিষ্ট বাংলাদেশিরা গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

পরবর্তী এসএসসি পরীক্ষা ‘ডিসেম্বরে’
  • ২০ এপ্রিল ২০২৬
দেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের যৌথ …
  • ২০ এপ্রিল ২০২৬
ফেসবুকে তিনবার আলহামদুলিল্লাহ লিখলেন বিএনপি নেত্রী—একবার এম…
  • ২০ এপ্রিল ২০২৬
ক্ল্যারেন্ডন স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ অক্সফোর্ড ইউনিভার…
  • ২০ এপ্রিল ২০২৬
টোকিওয়ে বৈশাখী মেলায় বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরলেন ড. সবুর…
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা হতে পারে এআই সিস্টেমে
  • ২০ এপ্রিল ২০২৬