মাটি খুঁড়ে উদ্ধার করা হলো ছিনতাইকৃত লাখ টাকা

২৭ মে ২০২০, ০৩:৪৩ PM

© টিডিসি ফটো

চট্টগ্রামের সীতাকুণ্ডে ছিনতাইয়ের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে সীতাকুণ্ড থানা পুলিশ। পরে গ্রেপ্তারকৃত আসামীর দেয়া তথ্যের ভিত্তিতে তার ঘরের মাটি খুড়ে ছিনতাই করা এক লাখ ৫ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার (২৬ মে) বিকালে উপজেলার সোনাইছড়ির ইউনিয়নের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) সামনে এ ঘটনা ঘটে। এই ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, চট্টগ্রামের মাদারবাড়ির চাঁদ পরিবহন সংস্থার একটি কাভার্ডভ্যানে ম্যানেজার শামীম আফছান ও গাড়িচালক সুমন ঢাকা থেকে শুক্রবার রাতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন। শনিবার ভোর ৪টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ির ইউনিয়নের আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়ি থামিয়ে শামীম ডালারস পেট্রোল পাম্পের টয়লেটে গেলে ৩-৪ জন ছিনতাইকারী গাড়িচালককে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাগে থাকা ২ লাখ ১০ হাজার টাকা ও ৩টি ব্যাংক চেক হাতিয়ে নেয়। সুমনের চিৎকারে শামীম এগিয়ে আসলে ছিনতাইকারীরা তাকেও জিম্মি করে দুইজনের কাছে থাকা আরো ২০ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।

এ ঘটনায় চাঁদ পরিবহনের ম্যানেজার শামীম আহমেদ সীতাকুণ্ড থানায় ছিনতাইয়ের অভিযোগে মামলা করেন। পরে পুলিশ অনুসন্ধান চালিয়ে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের উত্তর ঘোড়ামারা ছরারকুল গ্রামের মনির হোসেনের ছেলে ইকবাল হোসেন প্রকাশ ওরফে বাংলা ভাইকে (২৬) গ্রেপ্তার করে রিমান্ডে নেয়। রিমান্ডে পুলিশের জিজ্ঞাসাবাদে ইকবাল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। এরপর মঙ্গলবার বিকেলে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে মাটির নিচে লুকিয়ে রাখা ১ লাখ ৫ হাজার ৫’শ টাকা উদ্ধার করে।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ হোসেন মোল্লা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র কাভার্ডভ্যানের চালক ও ম্যানেজারকে জিম্মি করে টাকা, চেক ও মোবাইল ছিনতাই করেছিল। তারা কাউকে চিনতে না পারায় অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করেন। এরপর আমরা অনুসন্ধান করে ইকবালকে গ্রেপ্তার করি। পরে রিমান্ডে ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করেন ইকবাল। এরপর তার দেওয়া তথ্যমতে তার ঘরের মাটি খুঁড়ে টাকাগুলো উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, গত এক মাস আগে একই স্থানে ঢাকা থেকে আসা একটি কাভার্ড ভ্যান থেকে ৮৮ কার্টুন গার্মেন্টস পণ্য ছিনতাই করে একটি সংঘবদ্ধ ডাকাত চক্র। পরে সীতাকুণ্ড থানা পুলিশ তিনজনকে আটক করে। তাদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পণ্য গুলো উদ্ধার করে।

গ্যারেজের শাটার বিকল, দেড় মাস ধরে অচল বাহুবল স্বাস্থ্য কমপ্…
  • ১৫ এপ্রিল ২০২৬
মেয়ে সেজে ছাত্রীদের সঙ্গে প্রেম করতেন ‘সিরিয়াল রেপিস্ট’ রাব…
  • ১৫ এপ্রিল ২০২৬
তেল মজুতের দায়ে দুজনকে কারাদণ্ড
  • ১৫ এপ্রিল ২০২৬
‘দ্বিতীয় সারি নয়’, কিউইদের নিয়ে কড়া বার্তা টাইগার কোচের
  • ১৫ এপ্রিল ২০২৬
চাহিদার অতিরিক্ত কেন এক কোটি পাঠ্যবই চান শিক্ষা অফিসাররা, য…
  • ১৫ এপ্রিল ২০২৬
বাকৃবিতে পরিবেশবাদী সংগঠন ‘জিবি-সিবি’র আত্মপ্রকাশ
  • ১৫ এপ্রিল ২০২৬