শেখ রাসেল ল্যাবের দরজার কেটে ৯টি মূল্যবান ল্যাপটপ চুরি

১৮ মে ২০২০, ১০:২৪ PM

© ফাইল ফটো

গভীর রাতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বারাজান এসসি উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের দরজার রড কেটে ৯টি মূল্যবান ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত গভীর রাতে চুরির এ ঘটনা ঘটে।

জানা গেছে, গভীর রাতে উপজেলার চলবলা ইউনিয়নের বারাজান এসসি উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব কক্ষের দরজার রড কেটে ১৭টি ল্যাপটপের মধ্যে ৯টি ল্যাপটপ চুরি হয়েছে। বিদ্যালয়ের নাইট গার্ড নুরুজ্জামান আহমেদ রাত ৩টার দিকে সেহরি খাওয়ার জন্য বাড়িতে চলে যান। বাড়ি থেকে এসে স্কুল কক্ষে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে চুরির ঘটনাটি দেখে প্রধান শিক্ষকে অবহিত করেন।

বারাজান এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার সরকার বলেন, সকালে নাইট গার্ডের ফোন পেয়ে স্কুলে এসে ঘটনাটি দেখে পরিচালনা কমিটির সভাপতি, মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেছি। এঘটনায় একটি মামলা দায়ের প্রস্তুতি নেয়া হচ্ছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, বিষয়টি জানার পর পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের ধরিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

গাড়ির ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স প্রদান ব্যবস্থা ঠিক করতে ন…
  • ২৬ মার্চ ২০২৬
সংস্কার মানে বিদ্যমান ব্যবস্থাতন্ত্রে কিছু লোকের স্বার্থে আ…
  • ২৬ মার্চ ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুকুর…
  • ২৬ মার্চ ২০২৬
লাগামহীন মূল্যস্ফীতি জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে: সেলিম উদ…
  • ২৬ মার্চ ২০২৬
দায়িত্ব পুনর্বণ্টন: এক মন্ত্রীর দায়িত্ব কমল, প্রতিমন্ত্রীর …
  • ২৫ মার্চ ২০২৬
যাত্রীবাহী বাস নদীতে: ৪০ জনের মরদেহ পানির নিচে—ধারণা ফায়ার …
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence