ধানক্ষেতে পড়ে থাকা লাশ দেখতে গিয়ে মৃত ছেলেকে পেলেন বাবা

১৩ মে ২০২০, ০৪:২২ PM

© প্রতীকী ছবি

নিখোঁজের তিন দিনের মাথায় দিনাজপুরে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। আরমান আলী (২২) নামে ওই বক্তির মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। আজ বুধবার বেলা ১১টার দিকে তার বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে দানিহারী ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আরমান আলী সদর উপজেলার নারায়ণপুর মাঝপাড়া গ্রামের দুলাল হোসেন দুলুর ছেলে। পেশায় রাজমিস্ত্রি ছিলেন তিনি।

দুলাল হোসেন দুরু জানান, গত সোমবার বিকেল থেকে আরমা নিখোঁজ ছিল। আত্মীয়-স্বজন থেকে শুরু করে সম্ভাব্য সব জায়গায় তার খোঁজ করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ বুধবার সকালে শুনতে পান পার্শ্ববর্তী দানিহারি এলাকায় ধানক্ষেতে লাশ পড়ে আছে।

ঘটনাস্থলে গিয়ে ছেলের লাশ পড়ে আছে দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয়।

দিনাজপুর কোতয়ালি থানার ওসি (তদন্ত) বজলুর রশিদ গণমাধ্যমকে জানান, ধারালো অস্ত্র দিয়ে আরমানের মাথায় এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে গত সোমবার রাতেই তাকে হত্যা করা হয়। তবে প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি বলে জানান তিনি।

স্বাধীনতার ঘোষণা: রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান
  • ২৮ মার্চ ২০২৬
গুচ্ছের ফল নিয়ে সবশেষ যা জানালেন ভর্তি কমিটির সহসভাপতি
  • ২৮ মার্চ ২০২৬
বেরোবি ছাত্রীর সঙ্গে ‘অন্তরঙ্গ অবস্থায়’ আটক ঢাকা বিশ্ববিদ্…
  • ২৮ মার্চ ২০২৬
বগুড়ায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫
  • ২৮ মার্চ ২০২৬
ইরান থেকে ‘দ্রুতই’ বেরিয়ে আসবে যুক্তরাষ্ট্র: জেডি ভ্যান্স
  • ২৮ মার্চ ২০২৬
সংবিধান সংস্কার ইস্যুতে মাঠে নামছে এনসিপি
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence