© সংগৃহীত
কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় বিয়ে করায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ১৫ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে এক ব্যাংক কর্মকর্তাকে।
আজ শুক্রবার (১ মে) উপজেলার কধুরখীল ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের নুর আহমদ জমাদারের বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যাংক কর্মকর্তাকে জরিমানা করে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ওই ব্যক্তিকে আরও ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার নির্দেশও দেয়া হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, কধুরখীল ইউনিয়নের ওই ব্যক্তি ঢাকায় এক্সিম ব্যাংকে কর্মরত।
তিনি গত ২৭ এপ্রিল ঢাকা থেকে বোয়ালখালীতে এলে ইউনিয়ন করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন তাকে। কিন্তু তিনি তা মানেননি। এরমধ্যে আজ শুক্রবার বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসেন।
ফরে সরকারি নির্দেশ অমান্য ও সংক্রমণ ছড়ানোর ঝুঁকি তৈরি করায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয় তাকে। এছাড়া হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি জানান, সেনাবাহিনীর ক্যাপ্টেন মুবিনের নেতৃত্বে ১৮ বীর ব্যাটালিয়নের সেনা সদস্য ও বোয়ালখালী থানার পুলিশ আদালতকে সহযোগিতা করেন।