পাথর মিশিয়ে মশলা তৈরি, ৪ লাখ টাকা জরিমানা

৩০ এপ্রিল ২০২০, ০৮:০৬ AM

© সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবের রাণীবাজারে পাথরের গুঁড়ো ও রঙ মিশিয়ে ভেজাল মশলা তৈরির অপরাধে দুই জনকে চার লাখ টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার( ২৮ এপ্রিল) সন্ধ্যা থেকে গতকাল বুধবার সকাল পর্যন্ত রাণীবাজারের রতন মশলা কারখানায় এ অভিযান চালায় র‍্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।

ক্যাম্পের স্কোয়াড কমান্ডার চন্দন দেবনাথ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব উপজেলার নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানাকে সঙ্গে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। ওই কারখানা থেকে উদ্ধারকৃত প্রায় এক হাজার কেজি বিভিন্ন রকমের ভেজাল মশলা ধ্বংস করা হয়েছে।

এসময় তিনি আরও জানান, অভিযানে কারখানার অন্যতম মালিক ভৈরবের মো. আলমগীর মিয়া (২৮) ও ভেজাল মশলার ডিস্ট্রিবিউটর ব্রাহ্মণবাড়িয়ার মো. আনোয়ার হোসেনকে (৩৮) দুই লাখ টাকা করে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সদরঘাট ট্র্যাজেডি: দুই দিন পর মিরাজের লাশ উদ্ধার
  • ২০ মার্চ ২০২৬
বিদেশে প্রথমবারের ঈদ, স্মৃতি আর চোখের জলে ভরা মুহূর্ত
  • ২০ মার্চ ২০২৬
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ বছরে বিনামূল্যে ১০৭…
  • ২০ মার্চ ২০২৬
'প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটার'
  • ২০ মার্চ ২০২৬
শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রীর নির্দেশনা: বেতন-বোনাসে স্বস্তির…
  • ২০ মার্চ ২০২৬
দেশবাসীকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence