ভাড়া দিতে দেরি হওয়ায় ভাড়াটিয়াকে পিটিয়ে হাত ভেঙ্গে দিলেন বাড়ির মালিক

২২ এপ্রিল ২০২০, ০৮:৩০ PM

© সংগৃহীত

বাসা ভাড়া দিতে দেরি হওয়ায় বাসার ভাড়াটিয়াকে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছেন এক বাড়ির মালিক। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে কুতুববাজার এলাকায়। অভিযুক্ত বাড়িওয়ালার নাম রফিকুল ইসলাম।

জানা গেছে, উপজেলার ভাওড়া ইউনিয়নের রাজনগর গ্রামের রিকশাচালক আব্বাস মিয়া মির্জাপুর পৌরসভাস্থ ৯ নম্বর ওয়ার্ডের রাজনগর গ্রামের রফে মিয়ার বাড়িতে একটি টিনের ঘর ৭০০ টাকায় ভাড়া নিয়ে বসবাস করেন। বর্তমান করোনার প্রভাবে আব্বাস মিয়া কর্মহীন হয়ে পড়ায় গত মার্চ মাসের ঘরভাড়া দিতে পারেননি।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাড়ির মালিক রফে মিয়া আব্বাস মিয়ার স্ত্রী জাহানারা বেগমের কাছে ঘরভাড়া চান। কিন্তু করোনার কারণে ঘরভাড়া পরে নিতে হবে বললে রফে মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাড়ির মালিক রফে তার মেয়ে রোকসানা ও স্ত্রী হাজেরা বেগম ভাড়াটিয়া জাহানারাকে মারপিট করেন। এতে জাহানারার ডান হাত মচকে যায় বলে তার স্বামী আব্বাস মিয়া জানিয়েছেন।এই ঘটনায় রাতেই গৃহবধূর স্বামী মির্জাপুর থানায় অভিযোগ করেন।

ওয়ার্ড কাউন্সিলর মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এ ধরনের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার তদন্ত করছেন।

মির্জাপুর থানার সহকারী উপ পরিদর্শক মো. মুজিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাসা ভাড়া নিয়ে বাড়ির মালিক ও ভাড়াটিয়ার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে লাঠির আঘাতে গৃহবধূর হাতে ফ্যাকচার হয়েছে। তার চিকিৎসা চলছে। ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগ: পুলিশ
সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি, প্রশংসার বন্যা
  • ২১ এপ্রিল ২০২৬
বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফোন নিষিদ্ধে আইন করার দাবি সংসদে
  • ২১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, আর কী কী সুবিধা পান
  • ২১ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে সভা ডাকল মাউশি
  • ২১ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতের আশ্বা…
  • ২১ এপ্রিল ২০২৬
শিবিরের হামলার প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তি, ঢাবিতে বিক্ষোভ ছা…
  • ২১ এপ্রিল ২০২৬