রংপুরে কলেজিয়েট হাই স্কুলের বারান্দা থেকে কিশোরের মরদেহ উদ্ধার

১৭ এপ্রিল ২০২০, ০৭:২৭ PM

© ফাইল ফটো

রংপুরের কলেজিয়েট হাই স্কুলের বারান্দা থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। বদরগঞ্জ পৌরসভা এলাকার ওই স্কুল থেকে নয়ন নামের ওই কিশোর এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, স্থানীয়দের নিকট থেকে খবর পেয়ে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কলেজিয়েট হাই স্কুলের বারান্দা থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়।

তিনি জানান, সুরতহাল রিপোর্ট ও প্রাথমিক তদন্তে জানা গেছে, তার বুকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। নয়ন স্কুলের পাশেই কলা ব্যবসায়ী নারায়ণ চন্দ্রের পুত্র। বদরগঞ্জ কলেজিয়েট স্কুল থেকে এবার সে এসএসসি পরীক্ষা দিয়েছে।

নয়নের মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বল পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় নয়নের পিতা নারায়ন চন্দ্র বাদী হয়ে মামলা করেছেন। পরে পুলিশ তার পাঁচ সহপাঠীকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে।

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬