বক্স খাটের ভেতরে মিললো টিসিবির সয়াবিন তেল, আটক ২

১৬ এপ্রিল ২০২০, ১২:৪৬ AM

© সংগৃহীত

বক্স খাটের ভেতর থেকে টিসিবি ১ হাজার ২৩৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিনগত রাত ১০টার দিকে রংপুর মেট্রোপলিটন পুলিশ টিসিবির তেল উদ্ধার করে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো হানিফ মিয়া ও লাল মিয়া। তারা কালোবাজারি করে বিক্রির উদ্দেশে এসব তেল মজুত করে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে রংপুর মেট্রোপলিটন এলাকার ১৭নং ওয়ার্ডে হানিফ মিয়ার বাসায় অভিযান চালায়। তল্লাশি করে তার বেডরুমের বক্স খাটের ভেতরে থেকে টিসিবি পণ্য ১ হাজার ২৩৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ২৩ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এবারের এসএসসি হবে পরীক্ষার্থীবান্ধব: শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
এএসআই নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
প্রধান শিক্ষকের অবহেলায় অনিশ্চিত ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরী…
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসিতে নেই মানবিক নম্বর, প্রশ্নফাঁস-অনিয়ম রোধে হোয়াটসঅ্য…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোরে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ২ হাজার ২৮০ কেন্দ্রে চলছে…
  • ২০ এপ্রিল ২০২৬
রাকসুর ভোট চাইতে গিয়ে মন দেওয়া-নেওয়া, ইমন-মুসলিমা এখন জীবনস…
  • ২০ এপ্রিল ২০২৬