নামাজরত মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করল ছেলে

২০ মার্চ ২০২০, ০৯:২২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুড়িগ্রামের রাজারহাটের উমর মজিদ ইউনিয়নের পান্থাবাড়ি গ্রামে নিজের নামাজরত মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে মন্তাজুল (২৬)। ঘটনার পর এলাকাবাসী মন্তাজুলকে আটক করে দড়ি দিয়ে বেঁধে পুলিশে খবর দেয়। পরে রাজারহাট থানা পুলিশ এসে তাকে গ্রেফতার করে।

নিহত নারী পান্থাবাড়ি গ্রামের সোলায়মান আলীর স্ত্রী মিনি আক্তার (৪৮)।

এলাকাবাসীরা জানায়, শুক্রবারের জুমার নামাজ চলাকালীন মিনি আক্তার তার নিজের ঘরে শুক্রবারের নামাজ পড়তে বসেন। এসময় তার মানসিক ভারসাম্যহীন ছেলে মন্তাজুল ঘরে থাকা কুড়াল দিয়ে মায়ের গলায় জোরে কোপ দেয়। এতে মা মিনি ঘটনাস্থলেই মারা যান।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মন্তাজুল কয়েক বছর আগে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। অনেক ডাক্তারি চিকিৎসার পর বর্তমানে তাকে বাড়িতে বেঁধে রেখে কবিরাজী চিকিৎসা করা হচ্ছিল। ঘটনার সময় তার হাত-পায়ের বাঁধন খোলা ছিল।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার জানান, ঘটনাস্থলে এসে মাকে খুনের অপরাধে ছেলে মন্তাজুলকে গ্রেফতার করা হয়। এলাকাবাসী ও তার পরিবার জানায় সে মানসিক রোগী।

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬