নাশকতার অভিযোগে শিবিরের ১১ কর্মী গ্রেপ্তার

০৭ মার্চ ২০২০, ০১:৪৮ PM

© টিডিসি ফটো

ঝিনাইদহের কালীগঞ্জের বেথুলী গ্রাম থেকে নাশকতার অভিযোগে ইসলামী ছাত্র শিবিরের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকাল ১১টায় তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান।

জানা যায়, উপজেলার বেথুলী গ্রামে এক বৈঠক করার সময় শিবিরের ওই নেতাকর্মীদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২টি ককটেল, দেশীয় অস্ত্র, লোহার রড, ২টি ছোরাসহ লিফলেট জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন ঝিনাইদহ জেলা শিবিরের সাবেক সভাপতি উপজেলার ষাটবাড়িয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. শাহাবুদ্দিন ওরফে সাদ্দাম, কালীগঞ্জ উপজেলা সভাপতি মহেশ্বর চাঁদা গ্রামের আব্দুল গফুরের ছেলে সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক কমলাপুরের লিটন শেখের ছেলে আল আমিন হোসেন, শিবির কর্মী মাগুরা গ্রামের বাবলুর রহমানের ছেলে বিল্লাল হোসেন, হাসিলবাগের আলী হোসেনের ছেলে আহসান হাবীব, আব্দুল করিমের ছেলে ইব্রাহিম হোসেন, দামোদারপুরের সোলাইমান হোসেনের ছেলে এনামুল ইসলাম ওরফে ইমন, হোসেন আলীর ছেলে মো. হাবিবুল্লাহ, পান্তাডাঙ্গার নাজমুস সাদাতের ছেলে নাজমুস সালেহীন, মাগুরা গ্রামের মৃত কবি বাবর আলীর ছেলে হোসাইন ওয়াইস কুরুনী ও ঘোপপাড়া গ্রামের শাহিনুর রহমানের ছেলে মো. বায়েজীদ বোস্তামী।

পুলিশ সুপার জানান, নাশকতা সৃষ্টির লক্ষ্যে তারা বাড়ির উঠান থেকে বৈঠকে একত্রিত হয়েছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শুক্রবার রাতে বেথুলী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

 

 

সাড়ে তিন মাসে ১০৩টি কাজ সম্পন্ন করা হয়েছে: রাকসুর ভিপি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সনদপত্র যাচাই, শিক্ষককে শুনানির জন্য ডাকল এনটিআরসিএ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
‎প্রকৌশল ক্ষেত্রে বৈষম্য নিরসনে ডিপ্লোমা ডিগ্রিধারীদের বাধা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নানা নাটকীয়তার পর আসনটিতে ফিরছে ‘দাঁড়িপাল্লা’
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
একজন দলে ফেরালেও ৪ জনকে বহিষ্কার করল বিএনপি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৪৮তম বিশেষ বিসিএসে ৩২৬৩ চিকিৎসকের যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬