কিশোরগঞ্জে বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৮ PM
আটক জুয়েল

আটক জুয়েল © টিডিসি

কিশোরগঞ্জের তাড়াইলে নেশার টাকার বিরোধকে কেন্দ্র করে নিজের বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক সন্তানের বিরুদ্ধে।  এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। এ নির্মম ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

‎রবিবার (১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার দড়িজাহাঙ্গীর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

‎নিহত রমজান আলী (৪৫) দড়িজাহাঙ্গীর মধ্যপাড়া গ্রামের আবদুল জব্বারের ছেলে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদকাসক্ত ছেলে জুয়েল (২৬) নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের অত্যাচার করতেন। গত রাতে বাবা ও ছেলে একই ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোর সাড়ে ৪টার দিকে জুয়েল দা দিয়ে তার বাবাকে কোপাতে থাকেন। তার ডাকচিৎকারে পরিবারের অন্য সদস্যরা গিয়ে জুয়েলকে আটক করেন এবং রমজান আলীকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ‎খবর পেয়ে পুলিশ গিয়ে জুয়েলকে থানায় নিয়ে যায়।

‎তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যের মৃত্যু
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
‘আমার মা রোজা রাখতেন’—সিভিল জজে সুপারিশপ্রাপ্ত গণি
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৭ অক্টোবর পর্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
কলেজে নবীনবরণকে কেন্দ্র ছাত্রদল-শিবির ধাওয়া পাল্টাধাওয়া
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, …
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬