প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় ভুয়া প্রার্থী আটক

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৭ PM , আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪১ PM
গ্রেপ্তার আব্দুর রাজ্জাক

গ্রেপ্তার আব্দুর রাজ্জাক © সংগৃহীত

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫-এর মৌখিক (ভাইভা) পরীক্ষায় ভুয়া প্রার্থী হিসেবে অংশ নিতে এসে একজনকে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজবাড়ীতে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষার সময় এ অনিয়ম ধরা পড়ে।

আটক ভুয়া প্রার্থীর নাম আব্দুর রাজ্জাক। তিনি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আশুরহাট এলাকার বাসিন্দা এবং আব্দুল মাজেদের ছেলে।

মৌখিক বোর্ডে উপস্থিত প্রার্থী নিজেই মৌখিক পরীক্ষায় অংশ নিলেও যাচাই-বাছাইয়ের এক পর্যায়ে জানা যায়, তার লিখিত পরীক্ষা অন্য একজন ব্যক্তি দিয়ে দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত হওয়ার পর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়, রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আবুবকর সিদ্দিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় অভিযুক্ত আব্দুর রাজ্জাককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নুরের মিসাইলে মগবাজার-বাংলামোটর তছনছ হয়ে গেছে
  • ১৬ অক্টোবর ২০২৬
অনার্স ফাইনালের সাময়িক সনদ বিতরণ শুরু কাল, পাবে যেসব কলেজ
  • ১৬ অক্টোবর ২০২৬
বিয়ের আগের দিন বরের মৃত্যু, সদ্য পাস করা বিশ্ববিদ্যালয় শিক্…
  • ১৬ অক্টোবর ২০২৬
ঢাবিসহ ছয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া রিয়াদের গৎবাঁধা রুটিন …
  • ১৬ অক্টোবর ২০২৬
ভিসি ভবনের পাশেই গরু জবাই জবি শিক্ষার্থীদের
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন…
  • ১৬ অক্টোবর ২০২৬