‎প্রকৌশল ক্ষেত্রে বৈষম্য নিরসনে ডিপ্লোমা ডিগ্রিধারীদের বাধা, রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৭ PM
রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ © সংগৃহীত

বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের মধ্যকার পেশাগত বিরোধ নিরসনের লক্ষ্যে গঠিত 'জাতীয় কমিটির' সিদ্ধান্তে অবৈধ হস্তক্ষেপ, মব সৃষ্টির মাধ্যমে মন্ত্রণালয়ের সুপারিশ বাতিল এবং আসন্ন নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে।

‎রবিবার (১ ফেব্রুয়ারি ) ১টায় রুয়েট কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভদ্রা মোড়ে গিয়ে শেষ হয়।

‎বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত ২৯ জানুয়ারি বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমাধারীদের মধ্যকার পেশাগত বিরোধ নিরসনের লক্ষ্যে গঠিত "জাতীয় কমিটি"  ১০ গ্রেডে ১০০ শতাংশ ডিপ্লোমা কোটা বাতিল করে ৩৩% বিএসসি প্রকৌশলীদের জন্য সংরক্ষণের সিদ্ধান্ত নেয়। এর পরদিন ৩০ জানুয়ারি ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) আহ্বায়ক কবির হোসেনের নেতৃত্বে ডিপ্লোমাধারীদের একটি অংশ মব সৃষ্টি করে এই সিদ্ধান্তে হস্তক্ষেপ করে এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালায়।  যার ফলে এই মব সৃষ্টির চাপের কারণেই জাতীয় কমিটি বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ পদ উন্মুক্ত করার সুপারিশ থেকে সরে আসে, যা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত।

‎বিক্ষোভকারীরা অভিযোগ করেন, এই ধরনের অরাজক কর্মসূচি ও মব সংস্কৃতির মাধ্যমে দেশের প্রকৌশল শিক্ষা, পেশাগত মর্যাদা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

‎এ সময় ‘প্রকৌশলী অধিকার আন্দোলন – রুয়েট’-এর পক্ষ থেকে জাতীয় কমিটির অবস্থান পরিবর্তনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। তারা অবিলম্বে জাতীয় কমিটির চূড়ান্ত সুপারিশ পুনর্বহাল, পেশাগত বিভাজন বন্ধ এবং দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করার দাবি জানান। পাশাপাশি শান্তিপূর্ণ ও যৌক্তিক আন্দোলনের মাধ্যমে নিজেদের ন্যায্য অধিকার আদায়ের অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

ট্যাগ: রুয়েট
মেয়েকে শাসন করায় নারী প্রধান শিক্ষককে থাপ্পড় বাবার
  • ০৯ জুলাই ২০২৬
৯ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৯ জুলাই ২০২৬
টানা বৃষ্টি-পাহাড়ি ঢলে চকরিয়া-মাতামুহুরীতে পানিবন্দি ২ লাখ…
  • ০৯ জুলাই ২০২৬
হাইকোর্টের রায় বহাল, সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরক…
  • ০৯ জুলাই ২০২৬
ঋণের বোঝা কাঁধে নিয়ে প্রথমবার সাগরে, আর বাড়ি ফেরা হলো না আক…
  • ০৯ জুলাই ২০২৬
মেসির সঙ্গেই কি বাগবিতণ্ডায় জড়ান মিসরের কোচ, যে দৃশ্য টিভিত…
  • ০৯ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence