স্বামী পছন্দ না হওয়ায় তরুণীর আত্মহত্যা

০১ মার্চ ২০২০, ০৯:৪৭ PM

© ফাইল ফটো

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় স্বামী পছন্দ না হওয়ায় লাকি আক্তার (২০) নামে এক তরুণী বিষপানে আত্মহত্যা করেছেন। রোববার উপজেলার রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। লাকি আক্তার ওই এলাকার গোলাপ মিয়ার মেয়ে।

ওই তরুনীর পরিবার জানায়, তিন মাস আগে ঈশ্বরগঞ্জের মহেশপুর গ্রামে হারুন মিয়া ওরফে বাশারের সঙ্গে লাকি আক্তারের বিয়ে দেয়া হয়। কিন্তু লাকি আক্তারের স্বামী পছন্দ না হওয়ায় সে স্বামীর বাড়ি যেতে চাইতো না। হারুন মিয়ার সাথে সংসার করবে না বলে তার বাবা মাকে জানায়।

পরে লাকির বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করে রোববার লাকিকে নিতে আসেন তার স্বামী। এতে অভিমান করে রাগে বিষপান করেন লাকি। পরিবারের তাৎক্ষণিক নান্দাইল উপজেলার হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের দায়িত্বরত ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নান্দাইল মডেল থানার ওসি মুনসুর আহাম্মদ জানান, এ বিষয়ে কেউ থানায় অবহিত করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জমি নিয়ে দ্বন্দ্ব হলেই দেন মামলা, বাবা-ছেলের কাণ্ডে হয়রানিত…
  • ১৪ এপ্রিল ২০২৬
সর্বোচ্চ ‘নকল ধরা কমিটি’র আহ্বায়ক হওয়ার যোগ্যতা আছে শিক্ষাম…
  • ১৪ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৩১, আবেদন শেষ…
  • ১৪ এপ্রিল ২০২৬
জুনের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • ১৪ এপ্রিল ২০২৬
বিসিএলের চার দলের স্কোয়াড-সূচি ঘোষণা
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি
  • ১৪ এপ্রিল ২০২৬