গাছের ডালে ঝুলছিল স্বামী-স্ত্রীর মরদেহ!

০১ মার্চ ২০২০, ১০:৪৭ AM

© সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় গুডুম্বা গ্রাম থেকে স্বামী ও স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে ওই গ্রামের জঙ্গলে গাছের ডালে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন– গুডুম্বা গ্রামের শাহীন মিয়া (৩৮) ও তার স্ত্রী আশা পারভীন (২৬)। নিহতদের বাড়ির অদূরের পুকুরপাড়ের অদূরে ওই জঙ্গলের অবস্থান। পুলিশের দাবি, ওই দম্পতি আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।

জানা গেছে, স্থানীয়রা ওই জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় দুজনের মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেন।

এ ব্যাপারে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ গণমাধ্যমকে বলেন, বাড়ি থেকে কিছু দূরে পুকুরপাড়ের জঙ্গলে সকালে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই দম্পতি গাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

আত্মহত্যার কারণ তদন্তের পর বলা যাবে উল্লেখ করে তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জমি নিয়ে দ্বন্দ্ব হলেই দেন মামলা, বাবা-ছেলের কাণ্ডে হয়রানিত…
  • ১৪ এপ্রিল ২০২৬
সর্বোচ্চ ‘নকল ধরা কমিটি’র আহ্বায়ক হওয়ার যোগ্যতা আছে শিক্ষাম…
  • ১৪ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৩১, আবেদন শেষ…
  • ১৪ এপ্রিল ২০২৬
জুনের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • ১৪ এপ্রিল ২০২৬
বিসিএলের চার দলের স্কোয়াড-সূচি ঘোষণা
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি
  • ১৪ এপ্রিল ২০২৬