চুয়াডাঙ্গায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

০১ মার্চ ২০২০, ০৮:৫৩ AM

© টিডিসি ফটো

চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের নেতা সাকিল আহম্মেদ জিমকে উপর্যপুরি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত শাকিল আহমেদ জিম (২৫) চুয়াডাঙ্গা পৌর এলাকার হকপাড়ার নাজিম উদ্দিনের ছেলে ও ছাত্রলীগ নেতা।

কর্তব্যরত চিকিৎসক জানান, শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানো হয়েছে। হামলায় জিমের পিঠ ও মাথাসহ শরীরের অসংখ্য জায়গায় ক্ষতের সৃষ্টি হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কোন মামলা হয়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাকিলসহ বেশ কয়েকজন শহরতলীর দৌলতদিয়াড় এলাকায় বসে গল্প করছিল। রাত ১০টার দিকে ৮/১০ জন ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তার সহযোগিরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মশিউর রহমান জানান, অস্ত্রের আঘাতে জিমের পিঠ ও মাথাসহ শরীরের অসংখ্য জায়গায় গুরুতর জখমের সৃষ্টি হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খাঁন জানান, নিজেদের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

ঢাবি প্রো-ভিসি শিক্ষার রুটিন দায়িত্বে উপাচার্য ড. ওবায়দুল ই…
  • ৩০ মার্চ ২০২৬
কুবির প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুমকি দিলেন ছাত্রদল নেতারা
  • ৩০ মার্চ ২০২৬
ব্লেড-ক্ষুর নিয়ে চাকসু নেতার ওপর হামলা
  • ৩০ মার্চ ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence