১০ম শ্রেণির ছাত্রীকে রুমে ডেকে যৌন হয়রানি করেন প্রধান শিক্ষক

২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৩:০২ PM

© সংগৃহীত

নড়াইল সদর উপজেলার আরবিএফএম ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করার পর থেকে একের পর এক যৌন কেলেংকারির ঘটনা ঘটিয়ে চলেছেন প্রধান শিক্ষক মো. শরিফুল ইসলাম। সম্প্রতি ১০ম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি করার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক শরিফুল ইসলামকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় জেলার ভদ্রবিলা ইউনিয়নের আরবিএফএম ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।

শিক্ষার্থীরা জানায়, প্রধান শিক্ষক আমাদের বিদ্যালয়ের একাধিক ছাত্রীর সঙ্গে অনৈতিক কাজ করার পরও তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। প্রধান শিক্ষক আমাদের নৈতিক শিক্ষা দিবেন কিন্তু তিনি নিজেই খারাপ কাজ করেছেন। আমাদের বোনদের বিভিন্ন অজুহাতে রুমে এনে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন। এমন শিক্ষকের কাছে আমাদের বোনেরা নিরাপদ না। তাই আমরা এই প্রধান শিক্ষকের অধীনে কোনো ক্লাস করবো না।

ওই প্রধান শিক্ষক ইতিপূর্বের ৩টি ঘটনা নানা মহলে দেন দরবারের মাধ্যমে প্রধান শিক্ষক শরিফুল ইসলাম ধামাচাপা দেন। কিন্তু ১০ম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি করার ঘটনায় ওই ছাত্রীর বাবা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির কাছে লিখিত আবেদন করেন। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকার লোকজন পৃথক টিম গঠন করে গোপনীয়ভাবে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনিত স্পর্শকাতর এ অভিযোগটি খতিয়ে দেখেন। তাদের তদন্তে ঘটনার সত্যতা বেরিয়ে আসে। সেইসঙ্গে অতীতের আরও ছাত্রীদের যৌন হয়রানি করার প্রমাণ মেলে। এতে এলাকার আপামর জনগণ ফুঁসে উঠেছেন। তারা সংশ্লিষ্ট প্রশাসনসহ বিভিন্ন মহলে প্রধান শিক্ষক শরিফুলের বিচারের দাবি জানিয়েছেন।

ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি প্রো-ভিসি শিক্ষার রুটিন দায়িত্বে উপাচার্য ড. ওবায়দুল ই…
  • ৩০ মার্চ ২০২৬
কুবির প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুমকি দিলেন ছাত্রদল নেতারা
  • ৩০ মার্চ ২০২৬
ব্লেড-ক্ষুর নিয়ে চাকসু নেতার ওপর হামলা
  • ৩০ মার্চ ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence