কিশোর গ্যাং’র দ্বন্দ্ব: পরীক্ষায় নকলের জেরে কিশোরকে হত্যা

২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০০ AM

© সংগৃহীত

বছর দুয়েক আগে পরীক্ষায় নকল করতে না দেয়ার জের ধরে রাজধানীর হাতিরঝিলে ছুরিকাঘাতে শিপন নামের এক কিশোরকে হত্যা করেছে তার বন্ধুরা। একই সঙ্গে আব্দুর রহমান মানিক নামে এক কিশোরকে ছুরিকাঘাতে আহত করা হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন স্বজনরা। রোববার রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।

জানা যায়, স্থানীয় সুজন গ্রুপের কয়েকজন মিলে হাতিরঝিলের বউ-বাজার বেগুনবাড়ীর সেতুর নিয়ে শিপন-মানিকের ওপর হামলা করা হয়। আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডেকেলে ভর্তি করানো হয়, সেখানে মারা যায় শিপন, সংকটাপন্ন তার বন্ধু মানিকের অবস্থা।

ঘটনার পর রোববার মধ্যরাতে জড়িতদের ধরতে অভিযান চালায় পুলিশ। কয়েকজনকে গাড়িতে উঠানো হলেও আটকের বিষয়ে কোন তথ্য দিয়ে রাজি হয়নি দায়িত্বশীলরা।

তার পরিবারের অভিযোগ, বছর দুয়েক আগে পরীক্ষায় নকল করতে না দেয়ার জেরে সুজনসহ আরো কয়েকজন মিলে হত্যা করে শিপনকে। । ঘটনার পরপরই অপরাধীদের আটকে অভিযান চালায় পুলিশ। তবে, এ বিষয়ে পুলিশ কোন কথা বলতে রাজি হয়নি।

পুলিশের ধারণা, মধুবাগ- বউবাজার এলকার কিশোরদের গ্রুপ ভিত্তিক দলাদলির কারণেই এই ঘটনা ঘটছে। তবে, কয়েক দফা চেষ্টার পরও, এ ইস্যুতে হাতিরঝিল থানা পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

স্বাধীনতার ঘোষণা: রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান
  • ২৮ মার্চ ২০২৬
গুচ্ছের ফল নিয়ে সবশেষ যা জানালেন ভর্তি কমিটির সহসভাপতি
  • ২৮ মার্চ ২০২৬
বেরোবি ছাত্রীর সঙ্গে ‘অন্তরঙ্গ অবস্থায়’ আটক ঢাকা বিশ্ববিদ্…
  • ২৮ মার্চ ২০২৬
বগুড়ায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫
  • ২৮ মার্চ ২০২৬
ইরান থেকে ‘দ্রুতই’ বেরিয়ে আসবে যুক্তরাষ্ট্র: জেডি ভ্যান্স
  • ২৮ মার্চ ২০২৬
সংবিধান সংস্কার ইস্যুতে মাঠে নামছে এনসিপি
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence