আজান দেওয়ার সময় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত (ভিডিও)

২১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০৮ AM

© সংগৃহীত

লন্ডনের একটি মসজিদে আসরের নামাজের আজান দেওয়ার সময় ছুরিকাঘাত করে রাফাত (৬৯) নামে এক মুয়াজ্জিনকে হত্যাচেষ্টা চালানো হয়েছে। পরে আহত ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় হত্যাচেষ্টারীকেও আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রিজেন্ট পার্কের কাছে লন্ডন সেন্ট্রাল মসজিদে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজন ব্যক্তিকে ছয় মাস আগে একবার দেখা গিয়েছিল। মুয়াজ্জিনকে আঘাত করার জন্য আজান দেওয়ার সময় পর্যন্ত অপেক্ষা করছিলেন আক্রমণকারী। যখন আজান দিতে যান, তখন মুয়াজ্জিনের ডান কাঁধে ছুরিকাঘাত করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ দেখে আহত অবস্থায় পড়ে আছেন মুয়াজ্জিন। হাসপাতালে নেওয়ার আগে তাকে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, হত্যার চেষ্টার সন্দেহে একজনকে মসজিদ থেকে আটক করা হয়েছে। এটি কোনো জঙ্গি হামলা নয় বলে জানায় পুলিশ। এ ঘটনায় তদন্ত হচ্ছে। ছবিতে দেখা যায় আটক ব্যক্তি লাল জামা পরা ছিলেন। আর ভিডিওতে দেখা যায়, মসজিদের ভেতরে প্লাস্টিকের চেয়ারের নীচে একটি ছুরি পরে রয়েছে।

‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ য…
  • ২৯ মার্চ ২০২৬
‘চাঁদাবাজির অভিযোগ প্রমাণ করতে পারলে আত্মহত্যা করব’— বিএনপি…
  • ২৯ মার্চ ২০২৬
রাজধানীতে কলেজ শিক্ষার্থীকে হত্যা মামলায় গ্রেপ্তার ৪
  • ২৯ মার্চ ২০২৬
সমস্যা সমাধানে জনগনের পাশে দাঁড়াতে নেতা-কর্মীদের নির্দেশ বি…
  • ২৮ মার্চ ২০২৬
স্বাধীনতার ঘোষণা: রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান
  • ২৮ মার্চ ২০২৬
গুচ্ছের ফল নিয়ে সবশেষ যা জানালেন ভর্তি কমিটির সহসভাপতি
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence