মাকে ছুরি দিয়ে জবাই করে হত্যা ছেলের

১৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৮ PM

© সংগৃহীত

সিরাজগঞ্জ পৌর এলাকার মুজিব সড়কে নিজ বাড়িতে মা রাশেদা বেগম (৬৮)কে জবাই করে হত্যা করেছেন ছেলে নিয়ন হোসেন। আজ মঙ্গলবার সকালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, রাশিদা বেগমের বড় ছেলে নাহিদুল ইসলাম নিয়ন হোসেন একজন স্বাস্থ্য সহকারী। জুয়া খেলে অনেক টাকা ঋণ হয়েছে। এই টাকার জন্য বিভিন্ন সময়ে তার মায়ের কাছে অর্থ দাবি করতেন। মঙ্গলবার সকালে মায়ের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নিয়ন তার মাকে বিছানায় ফেলে ছুরি দিয়ে গলাকেটে হত্যা করে। ঘটনার সময় নিয়নের স্ত্রী পিংকি এবং তার ছোট ভাই নিশাদের স্ত্রী তুলি বাড়িতেই ছিল। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ বাড়ি থেকে আটক করেছে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু দাউদ জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। লাশটির গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬