রাজধানীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩৬ AM

© সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটির পরিবারের অভিযোগ পাশের রুমের ভাড়াটিয়া শিশুটিকে ধর্ষণ করেছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রায়েরবাজার এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শাকিল (১৮) নামে এক ভাড়াটিয়াকে আটক করা হয়েছে।

শিশুটির চাচা জানান, ‘আজ দুপুরে খেলার ছলে এক কিশোর আমার ভাতিজিকে শাকিলের ঘরে নিয়ে যায়। সেখানে ওই কিশোরের সহায়তায় শিশুটিকে ধর্ষণ করে শাকিল। পরে প্রতিবেশীরা দেখতে পেয়ে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক ইনচার্জ বাচ্চু মিয়া জানান, শিশুটিকে চিকিৎসার জন্য ঢামেকের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ভর্তি করা হয়েছে।

চোখ বন্ধ হলেই অ্যালার্ম—চালকদের নিরাপত্তায় শিক্ষার্থীদের নত…
  • ১৮ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই ইন্টার্ন নিয়োগ দেবে নগদ, পদ ৩০, থাকছে মাসিক …
  • ১৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ঋণ নিয়ে পজিটিভ আইএমএফ: অর্থমন্ত্রী
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত
  • ১৮ এপ্রিল ২০২৬
নদীর তীর দখল করে দোকান নির্মাণ, হুমকিতে ৭১২ কোটির প্রকল্প
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার ১ম শিফটের প্রশ্ন দেখুন এখ…
  • ১৮ এপ্রিল ২০২৬