প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, ছেলে আহত

১৮ এপ্রিল ২০২৬, ১১:৪৩ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে নাছিমা বেগম (৪০) নামের এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার ৮ বছরের ছেলেকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়।

শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত মধ্যরাতে ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শরীফ সর্দ্দার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নাছিমা বেগম ওই বাড়ির দুবাইপ্রবাসী আল-আমীন মিয়ার স্ত্রী। তাদের আবির নামের ৮ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। নাছিমা বেগম ও তার ছেলে আবির ওই ঘরে থাকতেন।

জানা গেছে, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ছেলেকে নিয়ে ঘুমিয়ে যান নাছিমা বেগম। পরে রাতের আঁধারে দুর্বৃত্তরা ঘরের প্রবেশ করে নাছিমা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে এবং ছেলে আবিরকে কুপিয়ে জখম করে। এরপর ভোরে ছেলে আবির ঘরের বাহিরে এসে প্রতিবেশীদের ডেকে ডাকচিৎকার দিলে আশপাশের মানুষ ছুটে এসে পুলিশকে খবর দেন এবং তাকে হাসপাতালে পাঠায়।

আবির জানান, রাতে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে তার মাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ সময় তাকেও আঘাত করে। পরে সে মারা যাওয়ার ভান করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এরপর সে বাহিরে এসে ডাক-চিৎকার দিলে আশপাশের মানুষ ছুটে আসে।

প্রতিবেশী নাজিম উদ্দীন বলেন, ‘ছেলেটি গুরুতর আহত অবস্থায় ছুটে এসে তার মাকে হত্যার বিষয়টি আমাদের জানায়। পরে আমরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে বিষয়টি জানালে,পুলিশ ঘটনাস্থলে এসে ওই নারীর লাশ দেখতে পাই। এরপর আমরা ছেলেটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন করেছেন।  ছেলেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সমবায় সমিতির চেয়ারম্যা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মেঘনায় জেলের জালে ২৫ কেজির বিশাল কোড়াল, ৩৫ হাজারে বিক্রি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৬ দফা আদায় করেই ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬