নেত্রকোনায় ইয়াবাসহ নারী আটক

১৮ এপ্রিল ২০২৬, ১১:৫৯ AM
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খালিয়াজুরীর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাদির হোসেন শামীম

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খালিয়াজুরীর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাদির হোসেন শামীম © সংগৃহীত

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এক নারী মাদক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত ওই নারী হলেন হাসেনা আক্তার (৪৪)। তিনি খালিয়াজুরী উপজেলার লেপসিয়া লঞ্চঘাট এলাকার জয়নাল মিয়ার স্ত্রী।

শনিবার (১৮ এপ্রিল) সকালের দিকে তাকে জেলা কারাগারে প্রেরণ করা কথা জানায় পুলিশ। এর আগে গতকাল (শুক্রবার) রাত ৯টার দিকে উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ তাকে আটকের পর এ দণ্ডাদেশ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাদির হোসেন শামীম।

অভিযান ও সাজা প্রদানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাদির হোসেন শামীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন জানতে পারেন, লেপসিয়া লঞ্চঘাট এলাকায় সন্ধ্যার পর থেকেই মাদক কারবারিদের আনাগোনা ও সরগরম অবস্থা বিরাজ করে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে নজরদারি বাড়ানো হয়।

ইউএনও আরও বলেন, ‍গোপন তথ্যের সত্যতা যাচাইয়ের পর শুক্রবার রাতে ছদ্মবেশে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে হাসেনা আক্তারকে গাঁজা ও ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন জানান, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত ওই নারী আসামিকে শনিবার সকালে নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এলাকাকে মাদকমুক্ত করতে প্রশাসন ও পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

সকালের মধ্যেই ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা, ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
  • ৩০ আগস্ট ২০২৬
মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্সের নেতৃত্বে ওবায়দুর-জিসান
  • ৩০ আগস্ট ২০২৬
জবিতে কুরআন শিক্ষা কোর্স চালু করল ইসলামী ছাত্র আন্দোলন
  • ৩০ আগস্ট ২০২৬
নওগাঁয় সেই ১২ বছরের ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ, ৩ জনের কারাদণ্ড
  • ৩০ আগস্ট ২০২৬
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু জব ফেয়ার ১১ সেপ্টেম্বর
  • ৩০ আগস্ট ২০২৬
ইউএপিতে আইসিপিসি-জেআরসি আন্তঃকলেজ ও ইন্ট্রা-ইউএপি প্রোগ্রাম…
  • ২৯ আগস্ট ২০২৬