প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার ১ম শিফটের প্রশ্ন দেখুন এখানে

১৮ এপ্রিল ২০২৬, ১২:২৭ PM , আপডেট: ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৭ PM
এনটিআরসিএ কার্যালয়

এনটিআরসিএ কার্যালয় © ফাইল ফটো

নানা জটিলতা কাটিয়ে আজ শনিবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) উদ্যোগে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা। এতে অংশ নিচ্ছেন প্রায় ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী।

সময়সূচি অনুযায়ী, ‘ক’ গ্রুপের পরীক্ষা সকাল ৯টা থেকে ১০টার পরীক্ষা শেষ হয়েছে। এছাড়াও ‘খ’ গ্রুপের পরীক্ষা বেলা ১১টা ৩০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিটের পরীক্ষা চলামান হয়েছে। 

এদিকে ‘গ’ গ্রুপের পরীক্ষা দুপুর ২টা থেকে ৩টা এবং ‘ঘ’ গ্রুপের পরীক্ষা বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এনটিআরসিএ কার্যালয়ে বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।

এনটিআরসিএ জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীদের প্রবেশপত্রে উল্লেখিত সময় অনুযায়ী যথাসময়ে কেন্দ্রে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার ৯টি কেন্দ্রে চারটি পৃথক গ্রুপে এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

প্রসঙ্গত, এবারই প্রথম প্রতিষ্ঠান প্রধান পদে কেন্দ্রীয়ভাবে লিখিত পরীক্ষার আয়োজন করা হলো। আগে এসব পদে নিয়োগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে দেওয়া হতো, যেখানে অনিয়ম, স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল।

যেসব কেন্দ্রে হবে পরীক্ষা
৯টি কেন্দ্রে হবে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এগুলো হচ্ছে- লালমাটিয়া গার্লস হাই স্কুল এন্ড কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স, সরকারি বাঙলা কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ও কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, লালমাটিয়া সরকারি মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।

প্রশ্ন দেখুন এখানে

আরও মনিটরিংয়ের আওতায় প্রধান শিক্ষকরা, ৫ দিনের মধ্যে হোয়াটস…
  • ৩০ আগস্ট ২০২৬
শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়াতে নতুন পরিকল্পনা সরকারের
  • ৩০ আগস্ট ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে সিগারেটের দোকান বন্ধের নি…
  • ৩০ আগস্ট ২০২৬
কে বড়, কে ছোট, নাকি যার যার জায়গায় সবাই গুরুত্বপূর্ণ?
  • ৩০ আগস্ট ২০২৬
ট্রাক বোঝাই ওষুধ নদীতে ফেলার চেষ্টা, সেই উপজেলা স্বাস্থ্য ক…
  • ৩০ আগস্ট ২০২৬
সংক্রামক রোগ মোকাবেলায় র‍্যাপিড রেসপন্স টিমের সক্ষমতা বৃদ্ধ…
  • ৩০ আগস্ট ২০২৬