চোখ বন্ধ হলেই অ্যালার্ম—চালকদের নিরাপত্তায় শিক্ষার্থীদের নতুন প্রযুক্তি

১৮ এপ্রিল ২০২৬, ১২:৪৪ PM
নিজেদের উদ্ভাবিত প্রযুক্তি দেখাচ্ছে ডক্টর মোহাম্মদ রেজাউল করিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

নিজেদের উদ্ভাবিত প্রযুক্তি দেখাচ্ছে ডক্টর মোহাম্মদ রেজাউল করিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা © টিডিসি

চালকদের তন্দ্রাজনিত সড়ক দুর্ঘটনা কমাতে নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছে ময়মনসিংহের একদল ক্ষুদে শিক্ষার্থী। ‘চোখ বন্ধ হলেই অ্যালার্ম’—এমন বৈশিষ্ট্যসম্পন্ন স্মার্ট চশমাটি চালক টানা ৩ সেকেন্ড চোখ বন্ধ রাখলেই সতর্ক সংকেত দিয়ে তাকে জাগিয়ে তুলতে সক্ষম, যা নিরাপদ সড়ক নিশ্চিতে সম্ভাবনাময় সমাধান হিসেবে দেখা হচ্ছে।

গৌরীপুর উপজেলার ডক্টর মোহাম্মদ রেজাউল করিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি ‘এন্টি স্লিপ অ্যালার্ম সিস্টেম ফর ড্রাইভার’স নামের এই উদ্ভাবন ইতোমধ্যেই স্থানীয়ভাবে কৌতূহলের জন্ম দিয়েছে। ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলায় প্রদর্শিত এই প্রজেক্ট দেখতে ভিড় জমে স্কুল প্রাঙ্গণে।

উদ্ভাবনী দলের নেতৃত্বে থাকা দশম শ্রেণির শিক্ষার্থী লাবীব আহসান নীরব জানায়, চশমাটিতে একটি বিশেষ সেন্সর ব্যবহার করা হয়েছে, যা চালকের চোখের পাতা বন্ধ থাকার সময় নির্ণয় করে। চালক টানা ৩ সেকেন্ড চোখ বন্ধ রাখলে সতর্ক সংকেত হিসেবে অ্যালার্ম বাজতে শুরু করে। এরপরও সাড়া না পেলে আরও কয়েক সেকেন্ডের মধ্যে গাড়ির চাকা বন্ধ হয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে।

সহপাঠীদের নিয়ে তৈরি এই উদ্ভাবনে কারিগরি সহায়তা দিয়েছেন বিদ্যালয়ের ভৌত বিজ্ঞান বিভাগের শিক্ষক। শিক্ষার্থীদের দাবি, দেশে সড়ক দুর্ঘটনার বড় একটি অংশই ঘটে চালকের অসতর্কতা ও ঘুমিয়ে পড়ার কারণে। তাদের এই প্রযুক্তি বাস্তবায়ন করা গেলে এমন দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব।

১৭ এপ্রিল থেকে মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলায় আগত দর্শনার্থীরা উদ্ভাবনটি ঘিরে আশাবাদ ব্যক্ত করেছেন। আগামী ১৯ এপ্রিল মেলাটি সমাপ্ত হবে। সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের উদ্যোগ যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে দেশীয় প্রযুক্তি উদ্ভাবনে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।

ক্ষুদে শিক্ষার্থীদের এই প্রয়াস কেবল একটি প্রজেক্ট নয়, বরং নিরাপদ সড়কের স্বপ্ন—যেখানে প্রযুক্তিই হতে পারে জীবন রক্ষার সবচেয়ে বড় হাতিয়ার।

অস্ত্রের মুখে জিম্মি করে হাত-মুখ বেঁধে ডাকাতি, মারধর করে নগ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‘ওভার নাম্বারিং-আন্ডার নাম্বারিং’ নিয়ে তদন্ত হবে, শিক্ষকদের…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারি খাল ভরাট করে বাগানবাড়ি, তদন্তে সত্যতা পেল প্রশাসন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের ২য় কিস্তির বেতন-ভাতায় বরাদ্দ ৫২ কোটি ৩৫ লাখ টাকা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের চিকিৎসাসেবায় ২টি আধুনিক অ্যাম্বুলেন্স দিল রাব…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি আল-আরাফাহ ইসলামী ব্যাংকে, আবেদন ২৫ সেপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9