বড় ভাইকে হত্যা করে থানায় হাজির ছোট ভাই!

১২ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৯ AM

© প্রতিকী ছবি

নাটোরে বড় ভাইকে গলা কেটে হত্যার পর থানায় হাজির হয়েছেন ছোট ভাই। সদর থানা পুলিশের নিকট হত্যার কথা স্বীকার করেছেন তিনি। মঙ্গলবার উপজেলার জংলী এলাকায় এ হত্যকাণ্ডের ঘটনা ঘটে।

বড় ভাইয়ের নাম ওমর ফারুক। তিনি ছোট ভাই শাজাহান দুজনেই বুদ্ধিপ্রতিবন্ধী। সদর উপজেলার জংলী গ্রামের মৃত সিদ্দিকের ছেলে তারা। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া ফারুকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানান, বুদ্ধিপ্রতিবন্ধী দুই ভাই একসঙ্গে থাকতেন। অসুস্থতার কারণে ওমরের স্ত্রী তাকে ছেড়ে চলে যান। শাজাহানের স্ত্রীও তাকে তালাক দেন। তার তিন বছরের সন্তান রয়েছে। ওমর ফারুক নিজে রান্না করে শাজাহানকে খাওয়াতেন। দুই ভাই একত্রে থাকতেন।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন গণমাধ্যমকে জানান, মঙ্গলবার তুচ্ছ ঘটনায় দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ছুরি দিয়ে ওমর ফারুককে গলা কেটে হত্যা করেন শাজাহান।

পরে রক্তমাখা ছুরি নিয়ে থানায় হাজির হন এবং ওমর ফারুককে হত্যার কথা স্বীকার করেন। পরে ফারুককে জিজ্ঞাসাবাদ করলে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন। সে কারণে কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা জানা যায়নি বলে জানান তিনি।

বৈশ্বিক টুর্নামেন্টে স্বর্ণপদক জয় বিজিবি রাকিবের
  • ২৯ মার্চ ২০২৬
বাসের বক্সে ৫৫ ছাগলের মৃত্যু, ২জনকে জরিমানা
  • ২৯ মার্চ ২০২৬
হোয়াইট হাউসে ফোন করলেই ভেসে উঠছে ‘এপস্টেইন আইল্যান্ড’
  • ২৯ মার্চ ২০২৬
‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ য…
  • ২৯ মার্চ ২০২৬
‘চাঁদাবাজির অভিযোগ প্রমাণ করতে পারলে আত্মহত্যা করব’— বিএনপি…
  • ২৯ মার্চ ২০২৬
রাজধানীতে কলেজ শিক্ষার্থীকে হত্যা মামলায় গ্রেপ্তার ৪
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence