ধর্ষকের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

১১ ফেব্রুয়ারি ২০২০, ০১:৩১ PM

© সংগৃহীত

রাজধানীর কদমতলী এলাকার একটি বাসায় শিক্ষার্থী ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে বিক্ষোভ করেছে সহপাঠীরা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে ধর্ষকদের ফাঁসির দাবিতে অবস্থান করে তারা।

বিক্ষোভ করতে আসা ধর্ষণের শিকার শিক্ষার্থীর সহপাঠীরা জানায়, শনিবার সন্ধ্যায় ভুক্তভোগী দুজনকে বাসায় রেখে তার বাবা-মা বাইরে যান। রাত ১১টার দিকে তিনজন লোক ওই বাসায় ঢুকে হাত-পা বেঁধে দুই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এই ঘটনায় তার সহপাঠীরা ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

কদমতলী থানার পরিদর্শক মাহবুব আলম জানান, ধর্ষণের শিকার দুই কিশোরীর বয়স ১৫ ও ১৩ বছর। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। রবিবার সকালে এ ব্যাপারে কদমতলী থানায় মামলা করা হয়।

উল্লেখ্য, শনিবার রাত ১১টায় পুরান ঢাকার কদমতলী এলাকায় এক শিক্ষার্থী ও তার ছোট বোন সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। এই ঘটনায় রানা ব্যাপারী, সোহেল ব্যাপারী ও আক্তার আলী নামে তিন জনকে গ্রেফতার করে পুলিশ। এরপর আদালতে রিমান্ড আবেদন করা হলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

 

ইস্টার সানডে উপলক্ষে বন্ধ থাকবে ঢাবির ক্লাস, চলবে পরীক্ষা
  • ০২ এপ্রিল ২০২৬
পে-স্কেল নিয়ে কী সুপারিশ করল আইএমএফ
  • ০২ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন শেষ ২০ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
শেরপুরে রং মিশিয়ে খাবার বিক্রির অভিযোগে জরিমানা
  • ০২ এপ্রিল ২০২৬
হামের প্রকোপ না কমা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে রিট
  • ০২ এপ্রিল ২০২৬
৯টায় অফিসে উপস্থিতিসহ জরুরি ১০ নির্দেশনা মাদ্রাসা ও কারিগরি…
  • ০২ এপ্রিল ২০২৬