নারী সহকর্মীকে হত্যা করে পুলিশ কর্মকর্তার আত্মহত্যা

০৮ ফেব্রুয়ারি ২০২০, ০১:৪৩ PM

© আনন্দবাজার

নির্বাচনের আগের রাতেই দিল্লির রোহিণীতে খুন হলেন মহিলা সাব-ইনস্পেক্টর প্রীতি অহলাওয়াত (২৬)। খুনের অভিযোগ উঠেছে তাঁরই ব্যাচমেট দীপাংশু রাঠীর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, প্রীতিকে খুনের পর আত্মঘাতী হয়েছেন দীপাংশু।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন প্রীতি। মেট্রো থেকে নেমে বাড়ি ফেরার পথেই তাঁকে লক্ষ্য করে দীপাংশু পর পর তিনটে গুলি ছো়ড়েন বলে অভিযোগ। প্রীতির মাথায় গুলি লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

আজ শনিবার ভোট চলছে দিল্লিতে। তার আগের দিনই এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীতে। রোহিণীর এক শীর্ষ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে তিনটে কার্তুজের খোল মিলেছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

পূর্ব দিল্লির প্রতাপগঞ্জ শিল্পাঞ্চল থানায় কর্মরত ছিলেন প্রীতি। তিনি আদতে হরিয়ানার সোনিপতের বাসিন্দা। কাজের সূত্রে রোহিণীতেই একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তিনি। প্রীতি এবং দীপাংশু দু’জনের ২০১৮-র ব্যাচের পুলিশ অফিসার।

প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ, প্রণয়ঘটিত কারণেই এমন কাণ্ড ঘটিয়েছেন দীপাংশু। তাঁর বাড়িও সোনিপতে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, প্রীতির প্রেমে পড়েছিলেন দীপাংশু। তাঁকে বিয়ের প্রস্তাবও দেন তিনি। কিন্তু প্রীতি এই সম্পর্কে আপত্তি জানান। বিয়েতেও রাজি হননি বলে দাবি পুলিশের। সেই আক্রোশেই প্রীতি খুন হয়েছেন বলে মনে করছেন তদন্তকারীরা। খবর: আনন্দবাজার।

ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬
মার্কিন অবরোধ ভেঙে হরমুজ পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ
  • ২১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের আচরণ কূটনীতি পরিপন্থী: ইরানের পররাষ্ট্রমন্ত্…
  • ২১ এপ্রিল ২০২৬
আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬