হাসপাতালেই রোগীকে যৌন হয়রানির অভিযোগ নার্সের বিরুদ্ধে

০৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:২২ AM

© সংগৃহীত

শাহিনুল ইসলাম নামে এক পুরুষ নার্সের (ব্রাদার) বিরুদ্ধে রোগীর স্ত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে। তবে তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। জানা যায়, এর আগেও তাঁর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠেছিল। ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

জানা যায়, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তাঁর ছোট ভাই ও হয়রানির শিকার ওই নারীর স্বামী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তিনি চেতনাহীন অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ছোট ভাইয়ের স্ত্রী ও স্বজনেরা তাঁর দেখাশোনা করছেন। গতকাল শুক্রবার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত জ্যেষ্ঠ ব্রাদার শাহিনুল ইসলাম কৌশলে ছোট ভাইয়ের স্ত্রীকে (২০) তাঁর কক্ষে ডেকে নিয়ে যান। তিনিও অসুস্থ এবং রক্তচাপ পরীক্ষা করার দরকার বলে ব্রাদার জানান। রক্তচাপ পরীক্ষা করার সময় তিনি ওই নারীকে যৌন হয়রানি করেন। ওই নারী বিষয়টি তাঁর স্বজনদের জানান। এরপর ওই নারীর ভাশুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসকের কাছে মৌখিকভাবে অভিযোগ দেন।

এ বিষয়ে গতকাল সন্ধ্যায় ব্রাদার শাহিনুল ইসলাম বলেন, এসব অভিযোগ ঠিক না। তবে পুরুষ নার্সের বিরুদ্ধে আরও কয়েকজন রোগীর অভিভাবক অভিযোগ করেন, শাহিনুল ইসলাম ওয়ার্ডে এসে ওই নারীকে যৌন হয়রানি করেন।

স্থানীয় কয়েকজন ব্যক্তি ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেন, শাহিনুল ইসলাম এর আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছেন। তাঁরা শাহিনুলকে মৌখিকভাবে সতর্ক করেছেন। সম্মানহানির ভয়ে অভিযোগ দেননি। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে আগের স্বাস্থ্য কর্মকর্তা (ইউএইচএ) নার্সদের কক্ষে সিসি ক্যামেরা লাগিয়েছিলেন। তিনি পদোন্নতি পেয়ে অন্যত্র চলে গেলে শাহিনুল ইসলাম নার্সদের কক্ষের সিসি ক্যামেরাও অপসারণ করেছেন বলে অভিযোগ রয়েছে।

 

 

উদ্ধারে হিমসিম খাচ্ছে ডুবুরিরা, ৯০ ফুট পানির নিচে বাস
  • ২৫ মার্চ ২০২৬
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই: জ্বালানিমন্ত্রী
  • ২৫ মার্চ ২০২৬
ঠিক এক মিনিট আগেই ডাক দিছি— ‘বাবা নিচে নেমে আসো’
  • ২৫ মার্চ ২০২৬
দেশসেরা ঢাবি, স্থান পেল বুয়েট-নর্থ সাউথসহ ৭ বিশ্ববিদ্যালয়
  • ২৫ মার্চ ২০২৬
এবার পাল্টা ভিডিও প্রকাশ করে অবস্থান জানাল নবীন ফ্যাশন
  • ২৫ মার্চ ২০২৬
দেশে জ্বালানি তেলের কত দিনের মজুত আছে জানালেন মন্ত্রীপরিষদ …
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence