কিউএস সাবজেক্ট র‌্যাঙ্কিং

দেশসেরা ঢাবি, স্থান পেল বুয়েট-নর্থ সাউথসহ ৭ বিশ্ববিদ্যালয়

২৫ মার্চ ২০২৬, ০৯:৩৩ PM , আপডেট: ২৫ মার্চ ২০২৬, ০৯:৪৫ PM
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‌্যাঙ্কিং-২০২৬

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‌্যাঙ্কিং-২০২৬ © টিডিসি সম্পাদিত

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‌্যাঙ্কিং-২০২৬’ প্রকাশিত হয়েছে। আজ বুধবার (২৫ মার্চ) কিউএস তাদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে। র‍্যাঙ্কিংয়ে আলাদা দুটি ক্যাটাগরি করা হয়েছে। প্রথমত-প্রধান বিষয় (broad subject), যেখানে পাঁচটি ক্যাটাগরি রয়েছে। দ্বিতীয়ত-নির্দিষ্ট বিষয় (narrow subject), যেখানে ৫৫টি ক্যাটাগরি রয়েছে।

ব্রড সাবজেক্টে ৫টির মধ্যে তিনটিতে স্থান হয়েছে বাংলাদেশের ৩টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের। এরমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় একাধিক; মোট ৩টি ক্যাটাগরিতে এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় একটি করে ক্যাটাগরিতে তালিকায় স্থান পেয়েছে। ফলে ব্রড সাবজেক্ট এরিয়ায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ঢাবি।

এবারের ব্রড সাবজেক্ট র‌্যাঙ্কিংয়ের মধ্যে সোশ্যাল সাইন্স ও ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে বৈশ্বিকভাবে ঢাবির অবস্থান ৩৭১ ও নর্থ সাউথের অবস্থান ৪৫১-৫০০ এর মধ্যে।

ন্যাচারাল সাইন্স ক্যাটাগরিতে শুধু ঢাবির অবস্থান হয়েছে। বৈশ্বিকভাবে এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫০১-৫৫০ এর মধ্যে। আর ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি ক্যাটাগরিতে বুয়েটের অবস্থান ২৮২তম ও ঢাবির অবস্থান ৩৬৪তম।

তবে লাইফ সাইন্স ও মেডিসিন এবং আর্টস ও হিউম্যানিটিস—এই দুই ব্রড সাবজেক্ট ক্যাটাগরিতে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের স্থান হয়নি।

এবারেরর র‌্যাঙ্কিংয়ে ৫৫টি নির্দিষ্ট বিষয় রয়েছে। এরমধ্যেও এগিয়ে রয়েছে ঢাবি। মোট ১০টি নির্দিষ্ট বিষয় ক্যাটাগরিতে এবারের র‌্যাঙ্কিংয়ে স্থান হয়েছে এই বিশ্ববিদ্যালয়টির। 

এছাড়া আরও ৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে নির্দিষ্ট বিষয় ক্যাটাগরিতে। ঢাবির পর স্থান হয়েছে-বুয়েটের ৭টি, নর্থ সাউথের ৫টি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৪টি।

এছাড়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি করে বিষয় নিয়ে নির্দিষ্ট বিষয় ক্যাটাগরি র‌্যাঙ্কিংয়ে স্থান হয়েছে।

সোশ্যাল সাইন্স ও ম্যানেজমেন্টের ব্রড সাবজেক্টের অধীনে নির্দিষ্ট বিষয় Accounting & Finance-এ ঢাবির অবস্থান বৈশ্বিকভাবে ৩০১-৩৭৫ এর মধ্যে; Economics & Econometrics-এ নর্থ সাউথ ও ঢাবির অবস্থান যথাক্রমে ৩০১-৩৫০ এবং ব্র্যাক ও ড্যাফোডিলের অবস্থান যথাক্রমে ৫৫১-৭০০; Business & Management Studies-এ নর্থ সাউথের অবস্থান ৩৫১-৪০০, ঢাবির ৪০১-৪৫০ এবং ড্যাফোডিলের ৫০১-৫৫০।

ন্যাচারাল সাইন্সের নির্দিষ্ট বিষয় Chemistry-তে ঢাবির অবস্থান ৫৫১-৬০০, Environmental Sciences-এ ঢাবির অবস্থান 401-450, Mathematics-এ বুয়েটের অবস্থান ৫০১-৬০০, Physics & Astronomy-তে ঢাবির অবস্থান ৫০১-৫৫০ ও বুয়েটের অবস্থান ৬০১-৬৭৫।

লাইফ সাইন্স ও মেডিসিনের ব্রড সাবজেক্টে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের স্থান হয়নি। তবে এর অধীনে নির্দিষ্ট বিষয় Agriculture & Forestry-তে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ২৫১-৩০০তম এরমধ্যে, Biological Sciences-এ ঢাবি ৬৫১-৭০০তম এরমধ্যে এবং Pharmacy & Pharmacology’তে ড্যাফোডিল ৩০১-৩৫০তম এরমধ্যে স্থান লাভ করেছে।

আটর্স ও হিউম্যানিটিসের ব্রড সাবজেক্টে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের স্থান হয়নি। তবে এর অধীনে নির্দিষ্ট বিষয় Architecture & Built Environment-তে বুয়েটের অবস্থান ২০১-২৬০তম এরমধ্যে।

ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজির ব্রড সাবজেক্টের অধীনে নির্দিষ্ট বিষয় Computer Science and Information Systems-এ বুয়েট ৪৫১-৫০০, ড্যাফোডিল ৫০১-৫৫০, নর্থ সাউথ ও ঢাবি ৫৫১-৬০০ ও এআইইউবি ৬৫১-৭০০তম এরমধ্যে রয়েছে।

আর Electrical and Electronic Engineering-এ বুয়েট ৩০১-৩৫০, নর্থ সাউথ ৪০১-৪৫০, ঢাবি ৫০১-৫৫০; Engineering-Petroleum-এ বুয়েট ১০১-১৫০ ও চুয়েট ১৫১-১৭৫তম এরমধ্যে রয়েছে। 

তাছাড়া Mechanical, Aeronautical & Manufacturing Engineering-এ বুয়েট ৩৫১-৪০০তম এরমধ্যে ও ঢাবি ৫০১-৫৭৫তম এরমধ্যে রয়েছে।

কিউএস বলছে, এ বছরের র‍্যাঙ্কিংটি এখন পর্যন্ত তাদের সবচেয়ে বড় আয়োজন, যেখানে বিশ্বের নানা দেশের ১ হাজার ৯০০-এরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে ৩০০-এরও বেশি প্রতিষ্ঠান প্রথমবারের মতো স্থান পেয়েছে।

গত বছরের তুলনায় দক্ষিণ এশিয়ায় উন্নতি করা বিশ্ববিদ্যালয়ের শতাংশ সর্বোচ্চ, অন্যদিকে পূর্ব এশিয়া থেকে সবচেয়ে বেশি নতুন প্রতিষ্ঠান যুক্ত হয়েছে।

দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনায় ভাগ্নেসহ জাবি শিক্ষার্থী নিখোঁজ…
  • ২৫ মার্চ ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গণহত্যা দিবস’ পালিত
  • ২৫ মার্চ ২০২৬
মুক্তিযুদ্ধের শহিদদের ঋণ পরিশোধে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা জ…
  • ২৫ মার্চ ২০২৬
পদ্মায় বাস ডুবির ঘটনায় জামায়াতের বিবৃতি
  • ২৫ মার্চ ২০২৬
নাটোরে বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক
  • ২৫ মার্চ ২০২৬
স্বাধীনতা ও স্বাধীনতা রক্ষা: বিএনপির রাজনীতি
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence