প্রেম করায় ববি সিঙ্গেল কমিটির সহ-সভাপতি বহিষ্কার

০৭ ফেব্রুয়ারি ২০২০, ০৩:১৮ PM

© টিডিসি ফটো

প্রেমের সম্পর্কে জড়ানোর অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সিঙ্গেল কমিটির সহ সভাপতি মাহফুজুর রহমানকে সিঙ্গেল কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি ম্যানেজমেন্ড স্টাডিজ বিভাগে ২০১৪-১৫ বর্ষের শিক্ষার্থী।

বরিশাল বিশ্ববিদ্যালয় সিঙ্গেল কমিটির সভাপতি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী নবীর হোসেন জয় বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন বলেন, সে সিঙ্গেল কমিটির আইন বহির্ভূত কাজ করেছে ও আইন অমান্য করেছে। আমরা তদন্ত করে জানতে পারি সে গোপনে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছে। এটা দুঃখজনক ও তার জন্য দুর্ভাগ্যজনক। তাই কমিটির সবার সম্মতিতে তাকে বহিষ্কার করা হয়েছে।

ববি সিঙ্গেল কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ বলেন, তার এই বহিষ্কার সকলের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। যাতে করে কেউ ভবিষ্যতে প্রেমের মত সম্পর্কে না জড়ায় আর আমরা সকল সিঙ্গেলদের আহবান জানাব আপনারা নারীদের প্ররোচনায় পড়ে ভুলেও প্রেমে পড়ে ভার্সিটির জীবনের সোনালী সময় নষ্ট করবেন না।

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ে সিঙ্গেল কমিটি প্রায় দুই বছর ধরে বিশ্ব ভালোবাসা দিবসে 'দুনিয়ার সিঙ্গেল, এক হও' স্লোগানে র্যালীসহ নানান কার্যক্রম করে আসছে। যেটা ববির প্রেম বঞ্চিত সিঙ্গেল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত হয়।বর্তমানে এই সিঙ্গেল কমিটিতে শতাধিক সদস্য রয়েছে।

দিল্লীর দাস কোন দলের কথা বাংলাদেশে গুরুত্ব বহন করে না
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পবিপ্রবিতে ইউট্যাবে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের আবেদন শুরু মঙ্গলবার, জেনে নিন খুঁ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের নির্বাচনী মঞ্চে প্রথমবার প্রকাশ্যে জাবিপ্রবি…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৫ বছর পর কামব্যাক, পুরনো যন্ত্রণাতেই কি প্রাণ গেল ঢাবিতে প্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও প…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬