ফেসবুকে প্রেমিকার ছবি প্রকাশ করায় বন্ধুকে হত্যা

০৫ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪০ AM

© প্রতিকী ছবি

ময়মনসিংহে ফেসবুকে বন্ধুর প্রেমিকার ছবি প্রকাশ করায় ছুরিকাঘাতে কাওসার মিয়া (১৬) নামে এক স্কুলছাত্রকে খুন করা হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে মঙ্গলবার (৪ জানুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কাওসার সদর উপজেলার চুরখাইয়ের এইচএস হৃদয় আদর্শ স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। সে স্থানীয় উইনারপাড় গ্রামের মুক্তা মিয়ার ছেলে।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, চুরখাই এলাকার নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ের পেছনে মঙ্গলবার দুপুরে বন্ধুদের সঙ্গে বাক-বিতন্ডার একপর্যায়ে ওই কিশোরকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

তিনি জানান, কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করাকে কেন্দ্র করে তার বন্ধুদের সঙ্গে মনোমালিন্য ও ধস্তাধস্তি হয়। এ সময় মোবাইল ফোনও ভেঙে যায়। ওই ঘটনার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান চলছে বলেও জানান তিনি।

ডিপিএল শুরুর কৃতিত্ব তামিমকেই দিলেন মাহমুদউল্লাহ
  • ১৮ এপ্রিল ২০২৬
৬ বিমানবন্দর ফের চালু করল ইরান
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিপক্ষ গ্রুপের কর্মীকে বাইকে তেল ভরিয়ে আনার নির্দেশ থেকে…
  • ১৮ এপ্রিল ২০২৬
সুন্দরবন উপকূলে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় চেয়ে ২১ দফা দাবি
  • ১৮ এপ্রিল ২০২৬
কমে আসছে এইচএসসি পরীক্ষা নেওয়ার সময়কাল
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার বহিষ্কার নিয়ে ২৯ ধারা বাতিল
  • ১৮ এপ্রিল ২০২৬