মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের পর হত্যা, ঝুলিয়ে রাখা হল নগ্নদেহ

০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৫৩ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © সংগৃহীত

এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের পর হত্যা করে তার নগ্নদেহ ঝুলিয়ে রাখা হয়। ওই ছাত্রীর নাম হিরা আক্তার (১২)। ঘটনাটি ঘটেছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের পশ্চিম বহরবুনিয়া গ্রামে। পরে ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ।

পৈশাচিক এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিন যুবককে আটক করেছে পুলিশ। তারা হলেন ফুলহাতা গ্রামের সিদ্দিক সিকদারের ছেলে ওসমান সিকদার (২৪), পশ্চিম বহরবুনিয়া গ্রামের আলম মৃধার ছেলে শাহিন (১৯) ও সোবাহান মৃধার ছেলে রফিকুল মৃধা (১৯)।

হিরা আক্তার স্থানীয় ছাপড়াখালী গাজীরঘাট দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রী এবং পশ্চিম বহরবুনিয়া গ্রামের দিনমজুর গাউস শেখের মেয়ে। মাদ্রাসাছাত্রী হিরাকে পরিকল্পিতভাবে ধর্ষণের পর হত্যা করে নগ্নদেহ ঝুলিয়ে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মাদ্রাসাছাত্রীর বাবা গাউস শেখ অভিযোগ করেন, আমার স্ত্রী পারিবারিক কাজে বাগেরহাট শহরে যান। এ সময় আমি ও আমার মেয়ে হিরা আক্তার বাড়িতে ছিলাম। ঘটনার দিন হিরাকে বাড়িতে একা রেখে কেনাকাটা করতে বাড়ির বাইরে যাই। সেখান থেকে ফিরে এসে দেখি আমার মেয়েকে বিবস্ত্র অবস্থায় ঘরের আড়ার সঙ্গে গামছা দিয়ে ঝুলানো।

কারা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৭২, আবেদন শুর ৯ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
সড়ক দুর্ঘটনায় খুবি ছাত্রী নিহতের প্রতিবাদে ডিসি অফিস ঘেরাও,…
  • ০২ এপ্রিল ২০২৬
শনিবার জরুরি সভায় বসছে বিসিবি, আলোচনায় যেসব বিষয়
  • ০২ এপ্রিল ২০২৬
পুরনো আইনে প্রশ্ন ফাঁসে ৪ বছর, নকলে দুই—নতুন আইনে কত বছর হচ…
  • ০২ এপ্রিল ২০২৬
পুরনো আইনে প্রশ্ন ফাঁসে ৪ বছর, নকলে দুই—নতুন আইনে কত বছর হচ…
  • ০২ এপ্রিল ২০২৬
ইডেন ছাত্রীকে যৌন নিপীড়ন মামলায় গ্রেপ্তারের পরদিনই গায়ক জাহ…
  • ০২ এপ্রিল ২০২৬