নকলে সহায়তা ও সরবরাহের দায়ে পাঁচ শিক্ষকের কারাদণ্ড

০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩৯ AM

© সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় দাখিল পরীক্ষা চলাকালে নৈর্ব্যক্তিক প্রশ্নের (এমসিকিউ) উত্তর পরীক্ষার্থীদের সরবরাহ করায় পাঁচ মাদ্রাসা শিক্ষককে দুই বছর করে কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে আশুগঞ্জ সার কারখানা স্কুল কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিমুল হায়দার দণ্ড দেন।

কারাদণ্ড পাওয়া শিক্ষকরা হলেন আশুগঞ্জ উপজেলার চরচারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী সুপারিন্টেনডেন্ট মাজহারুল ইসলাম (৪২), একই মাদ্রাসার সহকারী শিক্ষক শফিকুল ইসলাম (৩৫), খোলাপাড়া ওমেদ আলী শাহ দাখিল মাদ্রাসার সহকারী সুপারিন্টেনডেন্ট মো. মহিউদ্দিন (৩৮), তালশহর করিমীয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক কবির হোসেন (৪০) ও সরাইল উপজেলার পানিশ্বর মাদানিয়া গাউছিয়া মাদ্রাসার সহকারী সুপারিনটেনডেন্ট আব্বাস আলী (৫০)।

জানা যায়, সোমবার সকালে আশুগঞ্জ ফার্টিলাইজার স্কুল অ্যান্ড কলেজের মাদরাসা কেন্দ্রে ছিল কোরআন মাজিদ ও তাজিভিদ পরীক্ষা। পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই কেন্দ্র সচিবের পাশের রুমে ওই ৫ শিক্ষক পরীক্ষার এমসিকিউ প্রশ্নের উত্তর লিখছিলেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজিমুল হায়দার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন কেন্দ্র পরিদর্শনে আসেন।পরে কেন্দ্র সচিবের পাশের রুমে যেতেই ৫ জন বহিরাগত মিলে এমসিকিউ প্রশ্নের উত্তর লিখাবস্থায় ওই শিক্ষকদের দেখে ফেলেন তারা। পরে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের আওতায় নেয়া হলে তারা অপরাধ স্বীকার করে নেয়ায় প্রত্যেককে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।

এবিষয়ে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজিমুল হায়দার জানান, পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনের ১৯৮০ ধারা ৯ (ক) মোতাবেক প্রত্যেককে দুই বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

 

রুয়েটে স্কুল শিক্ষার্থীদের নিয়ে এআই টেক কার্নিভাল অনুষ্ঠিত
  • ১৭ এপ্রিল ২০২৬
আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন, বিএনপির এক নেতাসহ ছাত্রদলে…
  • ১৭ এপ্রিল ২০২৬
রাজধানীতে শিক্ষিকাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
  • ১৭ এপ্রিল ২০২৬
বোরো মৌসুমে তেল সংকটে চরম ভোগান্তিতে কৃষকরা
  • ১৭ এপ্রিল ২০২৬
বছর আগে যার রিকশা ভাড়া ছিল না, পরের বছর সে ঢাকাতে ফ্ল্যাট ক…
  • ১৭ এপ্রিল ২০২৬
শিক্ষক নিয়োগে মেধাবীদের বাদ পড়া ঠেকাতে সর্বোচ্চ প্রচেষ্টা …
  • ১৭ এপ্রিল ২০২৬