বছর আগে যার রিকশা ভাড়া ছিল না, পরের বছর সে ঢাকাতে ফ্ল্যাট কিনছে : স্পিকার

১৭ এপ্রিল ২০২৬, ১০:০২ PM , আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ১০:১২ PM
ভোলায় বিএনপি আয়োজিত গণসংবর্ধনায় বক্তব্য দিচ্ছেন স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

ভোলায় বিএনপি আয়োজিত গণসংবর্ধনায় বক্তব্য দিচ্ছেন স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম © টিডিসি ফটো

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, যারা রাজনীতি করে সবারই অর্থের প্রয়োজন আছে। বাংলাদেশের রাজনীতি হলো, একবছর আগে যার রিকশা ভাড়া ছিল না, পরের বছর দেখা যায় সে ঢাকাতে ফ্লাট কিনছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ভোলার তজুমদ্দিন উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, কোনো একটা পদ পেলে কিংবা কোনো ধরনের সুযোগ সুবিধা পেলে চাঁদাবাজি করে হোক দুর্নীতি করে হোক নিজের পদ বিক্রি করে হোক বিশাল অর্থসম্পদের মালিক হয়ে যায় রাজনৈতিক দলের নেতারা। গত ১৬ যে লুটপাট হয়েছে শেখ হাসিনা সরকার করেছে এককথায় অকল্পনীয়। বাহিরের দেশে বাংলাদেশ একটা লুটেরা জাতী হিসেবে খ্যাতি অর্জন করেছে। একেকটা মন্ত্রীর ৩০০-৪০০ করে বাড়ি,লন্ডনে আমেরিকা,ডুবাইতে। সীমাহীন লুটপাট তারা করেছে,অবশেষে আল্লাহর গজব তাদের উপর এসেছে। তারা ভেবেছে কেয়ামত পর্যন্ত থাকবে এভাবে লুটপাট করে যাবে,আল্লাহর গজব তাদের উপরে পড়েছে।

তিনি আরও বলেন,আওয়ামী লীগের উদাহরণ আমাদের চোখের সামনে আছে,অন্যায় অপরাধ লুটপাট সন্ত্রাস করলে কী হয় ফলাফল তো দেখছেন সবাই।  ২০১৮ সালে নির্বাচন করতে এসেছিলাম (ভোলা-৩,লালমোহন তজুমদ্দিন আসনে) লঞ্চঘাট থেকে মিছিল করে বাড়িতে যাওয়ার পর পুলিশ এসে আমার বাড়িটা ঘিরে ফেলল। আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার বাসার চারিদিকে অবস্থান নিলো,নির্বাচনের দিনও ঘর থেকে বের হতে পারলাম না,৬ বারের এমপি গৃহবন্দী,এই ছিল আওয়ামী লীগ আমলের নির্বাচন। তারা ভেবেছিল এভাবেই দিন যাবে।

স্পিকার বলেন,আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের সাহসী ছাত্র সমাজকে,তাদের অভিভাবকদেরকে এবং যেসব রাজনৈতিক দল এ মাফিয়াদের বিরোধিতা করেছে। তারা এ মাফিয়া সরকারকে বিদায় করে বাংলাদেশের উন্নয়নের পথকে সুগম করেছে। অনেক রাজনৈতিক দল এখানেও আছে (তজুমদ্দিন উপজেলায়) দেশেও আছে,আপনাদের কাছে আমার অনুরোধ হলো দলবাজী আর করবেন না। রাজনৈতিক মতাদর্শের কারনে কাউকে কোনো ধরনের হয়রানি করবেন না। 

তিনি বলেন,জামায়াতে ইসলামী ভদ্রলোকের দল,সংসদে তারা খুব ভালো ব্যবহার করে। একসময় তারা আমাদের মিত্র দল ছিল। তাদেরকে অনুরোধ করবো আপনারা এবং বিএনপি মিলেমিশে চলবেন। যারা মাফিয়া সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিল,এ ঐক্য যেন না ভাঙে,ঐক্য ভাঙলে ভারত থেকে আবার চলে আসবে দাদারা। তারা এসে আবার এদেশে আগের মতো লুণ্ঠনের রাজ্য কায়েম করতে চায়। আমরা আর এইধরনের বাংলাদেশ দেখতে চাই না- যেখানে মানুষ গুম হবে,ভয়ে থাকবে,আতংকে ঘুমাতে পারবে না,মিথ্যা মামলার ভয়ে বাবা মায়ের জানাযায় আসতে পারবে না,এই অবস্থার অবসান চাই।

এসময় গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু ও সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু।

ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবিতে ককটেল বিস্ফোরণ, এক কর্মচারী বরখাস্ত
  • ১০ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে শাবিপ্রবি ছাত্…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950