যে বাড়িতে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, গ্রেপ্তার হলেন যে মামলায়

০৭ এপ্রিল ২০২৬, ১০:০৯ AM
 সাবেক স্পিকার শিরিন শারমিন

সাবেক স্পিকার শিরিন শারমিন © সংগৃহীত

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৭ এপ্রিল) ভোরে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডে তার চাচাতো ভাই আরিফ মাসুদ চৌধুরীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক স্পিকারের বিরুদ্ধে রংপুরের হত্যা মামলা ছাড়াও রাজধানীর উত্তরা ও বনানী থানায় পৃথক মামলা রয়েছে। বর্তমানে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং দুপুরের পর তাকে আদালতে তোলা হবে। তবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে কি না, সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি পুলিশ।

ডিএমপির মিডিয়া সেলের প্রধান এন এম নাসির উদ্দিন জানিয়েছেন, শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী, উত্তরা, বনানী ও বাড্ডাসহ বিভিন্ন থানায় জুলাই আন্দোলনের অন্তত ৮টি হত্যা ও হত্যাচেষ্টার মামলা রয়েছে। এর মধ্যে নির্দিষ্ট একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দীর্ঘ সময় আত্মগোপনে ছিলেন টানা তিনবারের এই স্পিকার। ওই বছরের ২ সেপ্টেম্বর তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। ৫ আগস্ট ছাত্র-জনতা সংসদ ভবনে প্রবেশের সময় তিনি সংসদ ভবনের একটি গোপন কক্ষে আশ্রয় নিয়েছিলেন বলে গুঞ্জন ওঠে এবং পরবর্তীতে সেনাবাহিনী তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এরপর থেকে তার অবস্থান নিয়ে নানা ধোঁয়াশা তৈরি হলেও শেষ পর্যন্ত ধানমন্ডির ওই বাসা থেকে তাকে আটক করা হয়।

শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে সবচেয়ে আলোচিত মামলাটি দায়ের হয় রংপুরে। ২০২৪ সালের ২৭ আগস্ট রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে নিহত স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার বাদী হয়ে এই হত্যা মামলাটি করেন। মামলায় শিরীন শারমিন চৌধুরী ও সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ ১৭ জনকে আসামি করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আন্দোলন চলাকালে সিটি বাজার এলাকায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে সংঘর্ষের সময় পুলিশের গুলিতে মুসলিম উদ্দিন নিহত হন। ওই মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিও বর্তমানে কারাগারে রয়েছেন।

উল্লেখ্য, ড. শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবার স্পিকার নির্বাচিত হন এবং এরপর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত টানা এই দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনের পর আওয়ামী লীগ পুনরায় সরকার গঠন করলে তাকে আবারও স্পিকার নির্বাচিত করা হয়েছিল। ডিবি প্রধান শফিকুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, ‘বনানী ও উত্তরা থানাতে তার নামে মামলা রয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।’

বেসরকারি উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশে জনবল নিয়োগ,
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গাকৃবিতে দি এগ্রিকালচারিস্ট অলিম্পিয়াড অনুষ্ঠিত
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জার্মানির সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেন জাতীয় বিশ্বব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সার্ভিয়ারে সিনিয়র ট্রেনিং অফিসার নিয়োগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
হুতিদের ওপর হামলা চালাতে ট্রাম্পকে অনুরোধ সৌদি যুবরাজের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
যেসব স্মার্টফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9